Winter

Midnapore Weather: রেকর্ড ভাঙা শীতে ঠকঠক করে কাঁপছে মেদিনীপুর! নেটদুনিয়ায় Viral হচ্ছে বরফ পড়ার ছবি, শৈত্যপ্রবাহ চলবে আরো ৩ দিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৬ জানুয়ারি: জানুয়ারির রেকর্ড ভাঙা শীতে জুবুথুবু সারা বাংলা! এই প্রথম প্রায় গোটা রাজ্যই ১০ ডিগ্রির নীচে। তিলোত্তমা কলকাতাতেও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির সামান্য বেশি। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। চলবে শৈত্যপ্রবাহও। এদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল তো ঠান্ডায় রীতিমতো ঠক ঠক করে কাঁপছে! পশ্চিমাঞ্চলের বীরভূম, বর্ধমানেও শীতের বিষাক্ত কামড়। সবথেকে ‘কঠিন’ অবস্থা পুরুলিয়াতে। সেখানে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। কম যাচ্ছেনা বাঁকুড়াও! সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ৯ ডিগ্রির আশেপাশে! সবমিলিয়ে, জানুয়ারির প্রথম সপ্তাহে বহুদিন শীতের এমন দাপট দেখেননি দক্ষিণবঙ্গবাসী। বলছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরাই।

শীতে জুবুথুবু বাংলা:

শুক্রবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে প্রায় দেড় ডিগ্রি! বৃহস্পতিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪৮ডিগ্রি, শুক্রবার সেখানে ৯.১১ ডিগ্রি। গড় তাপমাত্রাও কমছে প্রতিদিন। গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুরে গড় তাপমাত্রা ছিল ১৭.২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, পৌষের ঠান্ডাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে উত্তুরে হাওয়ার দাপট। এই সুযোগে, ‘বরফ পড়া’র ছবি এডিট করে নেটদুনিয়ায় ভাইরাল করছেন যুবক-যুবতীরা। আবহাওয়া দপ্তর যতোই বলুক, মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি; মেরেকেটে তা হয়তো ৭-৮ এ নামবে। নেটদুনিয়া তো ইতিমধ্যেই মেদিনীপুরকে লন্ডন বানিয়ে ছেড়েছে! মেদিনীপুর স্টেশন সহ বিভিন্ন এলাকায় ‘বরফ পড়া’র ছবি এডিট করে তা পোস্ট করা হচ্ছে সমাজমাধ্যমে। আর, লেপের তলায় শুয়ে শুয়ে নিমেষে তা ভাইরাল (Viral) করছেন নেটাগরিকরা! এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আরও ৭২ ঘন্টা শৈত্যপ্রবাহ সহ কনকনে শীত অনুভব করবেন বঙ্গবাসী। তারপর, তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নেট দুনিয়ায় ‘ভাইরাল’ হওয়া একটি ছবি/ মিম (ছবি- সংগৃহীত) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago