Accident

Accident: হেলমেট-ও বাঁচাতে পারলনা প্রাণ! পশ্চিম মেদিনীপুরে দ্রুত গতির পিকাপ ভ্যানের ধাক্কায় মৃত্যু বাইক আরোহী যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন:হেলমেট পরেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। গাড়ির গতিবেগ-ও নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন। তা সত্ত্বেও দ্রুতগতির এক পিকাপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বছর ৩৮ এর যুবকের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা এলাকার। শনিবার সকাল দশটা নাগাদ পিড়াকাটা এলাকায় পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম খড়্গেশ্বর মাহাত। বাড়ি লালগড়ের বামাল সংলগ্ন কদমখন্ডী এলাকায়। দুর্ঘটনার পর-ই দ্রুত তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পাশেই পড়ে হেলমেট :

জানা গেছে, এদিন সকালে নিজের বাড়ি থেকে (লালগড়ের দিক থেকে) বেরিয়ে গোয়ালতোড়ের দিকে যাচ্ছিলেন বছর ৩৮-৪০ এর যুবক খড়্গেশ্বর মাহাত। সকাল ১০ টা নাগাদ পিড়াকাটা বাজার পেরিয়ে মাত্র ২০০ মিটারের মধ্যে ঝাঁ চকচকে রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে যায়। উল্লেখ্য যে, মাত্র সপ্তাহখানেক আগে, পিড়াকাটার ঠিক এই জায়গাতেই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যাঙ্ক কর্মীর। এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানান, গোয়ালতোড়ের দিক থেকে পিড়াকাটার দিকে আসা একটি দ্রুত গতির পিকাপ ভ্যানের সঙ্গে বাইকের একেবারে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন খড়্গেশ্বর। হেলমেট থাকলেও তা খুলে পড়ে রাস্তার উপর! মাথায় গুরুতর চোট পান তিনি।‌ মৃতপ্রায় অবস্থায় তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা খড়্গেশ্বর মাহাত-কে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজেই তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাস্থলে ভিড় :

ঘাতক পিকাপ ভ্যান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago