Education

Midnapore: কর্ণাটকের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল পশ্চিম মেদিনীপুরের আকাশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন:‘রত্নগর্ভা’ মেদিনীপুর। শিক্ষা ও নবজাগরণের পথিকৃৎ বিদ্যাসাগরের মেদিনীপুর। ফের একবার উজ্জ্বল রাজ্যের বাইরে। কর্ণাটক রাজ্যের উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় কমার্স বিভাগে প্রথম স্থান অধিকার করল বাংলা তথা পশ্চিম মেদিনীপুরের ছেলে। সম্প্রতি, কর্ণাটক রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আর, সেই ফলাফল প্রকাশিত হওয়ার পরই দেখা যাচ্ছে, কমার্স বিভাগে ৫৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত, সাবড়া গ্রাম পঞ্চায়েতের ধনেশ্বরপুর গ্রামের আকাশ দাস। আর, এই ফলাফলে স্বভাবতই উচ্ছ্বসিত আকাশের পরিবার। শুধু তাঁর পরিবার নয়, বেলদা নয়, গর্বিত গোটা অবিভক্ত মেদিনীপুর।

আকাশ-কে নিয়ে উচ্ছ্বসিত তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা : (ছবি- পরিবার সূত্রে প্রাপ্ত)

জানা গেছে, আকাশের বাবা অলক কুমার দাস কর্মসূত্রে গত ৩০ বছর ধরে কর্নাটকের ব্যাঙ্গালোরে রয়েছেন। তবে, প্রতিবছরই সপরিবারে তিনি নিজের গ্রামের বাড়ি ধনেশ্বরপুরে আসতেন। আসতেন আকশ-ও। যদিও, মাঝে লকডাউন এবং বোর্ড পরীক্ষার জন্য এই বছর গ্রামের বাড়ি ধনেশ্বরপুর আসতে পারেননি আকাশ। নিজের বাড়িতে আসতে না পারলেও, তাঁর এই ফলাফলের খবর গ্রামের বাড়িতে আসতেই খুশিতে উদ্বেল আকাশের জেঠু জেঠিমা সহ পরিবারের সক্কলে। আকাশের জেঠিমা আলো রানী দাস বলেন, “আকাশের এই সাফল্যের খবর পেয়ে আমরা খুবই খুশি। আকাশ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিল। ব্যাঙ্গালোর থেকে আকাশের বাবা-মা আমাদের খবর দেয়। পর, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার মাধ্যমে এই সাফল্যের খবর প্রচারিত হয়েছে। আমরা খুবই আনন্দিত।” একই কথা বললেন আকাশের জেঠু রামতনু দাস-ও। আকাশের এই সাফল্যে গর্বিত গোটা মেদিনীপুর সহ বাংলার আকাশ-বাতাস!

বাবা-মা’র সঙ্গে আকাশ :

বেলদার ধনেশ্বরপুরের বাড়িতে জেঠু-জেঠিমা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago