উদ্বোধনে বিধায়ক অরূপ ধাড়া :
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: সামনেই পৌরসভা নির্বাচন (২৭ ফেব্রুয়ারি)। তাই, আর দেরি করতে রাজি নয়, পৌরসভাগুলি। জনহিতার্থে চালু প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত করতে চাইছে প্রশাসক মন্ডলী। সাধারণ ও শ্রমজীবী মানুষজনকে “মাত্র ৫ টাকায় ডিমভাত” খাওয়ানোর যে প্রকল্প বিধানসভা নির্বাচনের আগে সূচিত হয়েছিল “মা ক্যান্টিন” তৈরির মাধ্যমে, তা ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন পৌরসভায় শুরু হয়েছে। এবার, পৌরভোটের মুখে তার শুরু হলো, ‘ক্ষীরপাই পৌরসভা’তেও। ক্ষীরপাই পৌর টাউনহলে সোমবার দুপুরে ‘মা ক্যান্টিন’ এর সূচনা করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস এবং বিধায়ক (চন্দ্রকোনা) অরূপ ধাড়া। উপস্থিত ছিলেন, ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রশাসক বীরেশ্বর পাহাড়ি এবং ক্ষীরপাই পৌরসভার অন্যান্য প্রশাসনিক কর্তারা।
সোমবার এই ক্যান্টিন উদ্বোধনের পর ১০০ জনকে ৫ টাকার বিনিময়ে দুপুরের খাওয়ার দেওয়া হয়। পৌর প্রশাসক বলেন, “পৌরসভার দরিদ্র ও শ্রমজীবী মানুষদের এখানে অগ্রাধিকার ভিত্তিতে খাবার দেওয়া হবে। চেষ্টা করা হবে খাবারের সংখ্যা আরো বাড়ানোর।” উল্লেখ্য, ক্ষীরপাই পৌরসভায় প্রতিদিন বিভিন্ন কাজে সাধারণ মানুষজন আসেন, এর ফলে তাঁরা ও উপকৃত হবেন। পৌর প্রশাসক বলেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা আগে কুপন সংগ্রহ করার ভিত্তিতে খাবার দেওয়া হবে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…