Robbery

Roberry: ফের বড়সড় ডাকাতি পশ্চিম মেদিনীপুরে! হাত-পা বেঁধে টাকাপয়সা, গয়নাগাটি নিয়ে পালাল ৫ ডাকাতের দল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: ফের বড়সড় ডাকাতির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে! বাড়ির সঙ্গে লাগোয়া দোকানে মাস্ক-স্যানিটাইজার চাওয়ার নাম করে ঢুকে ব্যাপক লুটপাট ও ডাকাতি করল ৫ ডাকাতের দলটি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বেনাপুর এলাকার। জানা গেছে, সোমবার রাত্রি দশটা পনেরো নাগাদ স্থানীয় ব্যবসায়ী সুবল দাসের বাড়ি লাগোয়া দোকানে প্রথমে দুই দুষ্কৃতী ঢুকে মাস্ক-স্যানিটাইজার চায়। এরপর, সুবল দাসের ছেলে যখন মাস্ক ও স্যানিটাইজার দিতে যায়, তখন জোর করে শাটার নামিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ে। পিছন থেকে আরও তিনজন এসে ঢুকে পড়ে তাদের বাড়িতে। এরপর বাড়ির ভিতরে ঢুকে মারধোর করে এবং হাত-পা বেঁধে দিয়ে নগদ প্রায় সাত লক্ষ টাকা এবং ১১ ভরি সোনা লুট করে নিয়ে যায় ডাকাতদল। ঘটনার জেরে সুবল দাস আর তার ছেলে আহত হয়।

সুবল দাস (ব্যবসায়ী) :

মঙ্গলবার সকালে খড়্গপুর গ্রামীণ থানায় অভিযোগ জানাতে এসে ব্যবসায়ী সুবল দাস জানান, তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করে ডাকাতদল। পালানোর সময় বাড়িতে থাকা সিসিটিভির হার্ডডিস্কও তুলে নিয়ে চলে যায়। কাড়িয়ে নেওয়া হয় মোবাইল‌ যার মধ্যে একটি মোবাইল মঙ্গলবার সকালে বেনাপুরের কাছে উদ্ধার হয়। অন্য একটি মোবাইলের সন্ধান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। যদিও এই ঘটনার জেরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago