Administration

“ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে”, অভিযোগ জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়ার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে” খড়্গপুর গ্রামীণে একটি বৈঠকে যোগ দিতে এসে আজ একথাই বললেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। তিনি এও অভিযোগ করলেন, “২০১৪ সালের পর থেকে একটি পয়সাও এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি!” এদিন, মানস বাবুর সঙ্গে এই বৈঠকে ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, মহকুমাশাসক আজমল হোসেন প্রমুখ।

জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া বৈঠকে :

প্রসঙ্গত, খড়গপুর ১ নম্বর ব্লক কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জলসম্পদ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি রিভিউ বৈঠকে হাজির হয়েছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধীরে ধীরে রাজ্যের সমস্ত ব্লকেই এই দপ্তরের কাজ নিয়ে তিনি রিভিউ বৈঠক করবেন এবং ভবিষ্যতের জলসংকট মেটানোর জন্য প্রতিটি ব্লকে “টাস্ক ফোর্স” গঠন করে জলসম্পদ উন্নয়নের কাজ করা হবে। কৃষিক্ষেত্রে সেচের জল পৌঁছে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের নিয়ে নিবিড় ভাবে কাজ করা হবে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন নদীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মোকাবিলার সেচ দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago