Thunderstorm

বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরের শালবনীতে! কাছাকাছি বাড়িতে আশ্রয় নিতে চেয়েও মাঝমাঠেই অসহায় সমর্পণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: ফের সেই কাল বজ্রে অসহায় মৃত্যু গ্রাম বাংলার কৃষকের! প্রশাসন থেকে বারবার সতর্ক করার চেষ্টা করা হচ্ছে, চলছে প্রচার, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচানো যাচ্ছে কই! শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু হল বছর পঞ্চাশের কৃষকের। স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুর গ্রামের বাসিন্দা টুকলাল দেব সিংহ (৫০) বৃষ্টির পর বিকেল সাড়ে চারটা নাগাদ গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। সেই সময় বাজ পড়ছিল! বিপদ অনুমান করে, মাঠের কাছাকাছি একটি বাড়ীতে আশ্রয় নিতে চেয়ে গরু নিয়ে ফিরছিলেন। সেই সময়টুকুও দিল না নির্দয় প্রকৃতি! বাজ পড়ে মাঠেই মৃত্যু হয় টুকলালের। তাঁর সঙ্গে থাকা আরেক সঙ্গী সামান্য আহত হয়েছেন। গরুটিও আহত হয়েছে। টুকলালের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

মৃত টুকলাল দেব সিংহ :

মৃত টুকলালের ভাইপো নবীন দেব সিংহ জানিয়েছেন, “সকাল থেকে চাষের কাজে মাঠেই ছিলেন। দুপুরে ফিরে স্নান খাওয়া-দাওয়া করে, ফের গরু নিয়ে কাছাকাছি মাঠে গিয়ে ছিলেন। সেই সময় বৃষ্টিও থেমে গিয়েছিল। বিকেল সাড়ে চারটা নাগাদ আমরা কাছাকাছি বাজ পড়ার শব্দ শুনতে পাই। গিয়ে দেখি কাকু মাটিতে পড়ে আছে নিথর ভাবে! আমরা সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু, ততক্ষণে সব শেষ।” টুকলালের সঙ্গে থাকা আরেক ব্যক্তি বললেন, “আমরা কিছুটা বিপদ অনুমান করেই মাঠের কাছে একটি বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম। আমার পেছনেই টুকললা ছিল। হঠাৎ প্রচন্ড শব্দ, তারপরই দেখি মাটিতে লুটিয়ে পড়েছে টুকলাল!” এভাবেই গ্রামবাংলার আরো এক কৃষকের মৃত্যু হল বজ্রপাতে। স্ত্রী এবং এক ছেলে, এক মেয়েকে রেখে বিদায় নিলেন শালবনীর টুকলাল দেব সিংহ। ঘটনায় গভীর শোকের ছায়া এলাকাজুড়ে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago