Administration

তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড! এবার মাঠ ফিরে পাওয়ার আশায় ঘাটালবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: গত ১০ আগস্ট ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী। ঘাটালের কুশপাতার বঙ্গবাসী ক্লাবের মাঠে তাঁর কপ্টার নামে। সেখান থেকে সড়কপথে ঘাটালের ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া ১ নম্বর চাতালে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কিন্তু, তার পরে প্রায় দশদিন অতিক্রান্ত হয়ে গেলেও কুশপাতার ওই মাঠে তৈরি হওয়া হেলিপ্যাড এবং গাড়ি চলাচলের রাস্তা এখনও সেইরকমই থেকে গিয়েছে। যার জেরে ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলাও সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে সেখানে।

এখনও মাঠে কংক্রিটের প্লাস্টার :

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য সেখানে হেলিপ্যাড তৈরি করার সময়ে আধিকারিকরা মাঠ পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ ওই এলাকায় এটাই একমাত্র মাঠ যেখানে নিয়মিত খেলাধুলার অনুশীলন হয়। শুধু তাই নয়, বর্তমানে মাঠটি সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে বলেও জানিয়েছেন বাসিন্দারা। খেলাধুলাও করা যাচ্ছেনা সেখানে। আপাতত মাঠটিকে স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন ঘাটালবাসী! এই বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপেরও আবেদন জানিয়েছেন তাঁরা।

মাঠের মাঝখান দিয়ে রাস্তা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago