Suicide

পশ্চিম মেদিনীপুরে সালিশি সভার পর অপমানে ‘আত্মঘাতী’ হলেন এক মহিলা, চাঞ্চল্য এলাকায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: সালিশি সভার পর অপমানে আত্মঘাতী হলেন এক মহিলা! ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউস এর অন্তর্গত নতুনপাড়া এলাকায়। বৃহস্পতিবার নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তৃণমূলের স্থানীয় মহিলা কর্মী কাকলি চৌধুরী (৫০)। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি অশোক মুখার্জি নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই ওই মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে আসা যাওয়া করতেন। তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। গত ১৪ অগাস্ট ওই মহিলা যখন বাড়িতে ছিলেন না, সেই সময় তাঁর বাড়িতে তাঁর নাবালিকা নাতনিকে একা পেয়ে ওই ব্যক্তি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর ওই বুথ সভাপতিকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা।

পশ্চিম মেদিনীপুরে সালিশি সভার পর অপমানে ‘আত্মঘাতী’ হলেন এক মহিলা :

ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য :

এরপর, গত মঙ্গলবার একটি সালিশি সভাও হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীদের নিয়ে। সালিশি সভার পর ওই মহিলার বাড়িতে উত্তেজনার সৃষ্টি হয়! এলাকাবাসী ওই মহিলাকে হুমকি দেয় বলেও অভিযোগ। আর সেই অপমান সহ্য করতে না পেরেই বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা তৃণমূল কর্মী! খবর পেয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। যদিও ব্লক তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে, গড়বেতা ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের দাবি, স্থানীয় বিজেপি নেতারাকর্মীরা তাদের দলীয় কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মারধোর করে। সেই অপমানেই আত্মহত্যা করেছে ওই মহিলা। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারি বলেন, এই ধরনের ঘটনায় তাঁদের কেউ জড়িত নয়। সঠিক তদন্ত হওয়া উচিত। বিষয়টি আইনের হাতেই ছেড়ে দেওয়া উচিত এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা উচিৎ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago