Administration

WBBPE: প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হচ্ছেন গৌতম পাল! ‘মানিকের গ্রেপ্তারি আসন্ন বুঝেই কি সিদ্ধান্ত সরকারের?’ জল্পনা চাকরিপ্রার্থীদের মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৩ আগস্ট: যে কোনদিন, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) ‘বরখাস্ত’ হওয়া সভাপতি (President) মানিক ভট্টাচার্য! অবশেষে তাই, মানিক-যুগের ইতি টেনে নতুন সভাপতির নাম ঘোষণা করলো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সোমবার (২২ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব জানিয়েছেন, নতুন সভাপতি হচ্ছেন অধ্যাপক গৌতম পাল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও, প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি হয়েছে। অ্যাড হক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ ১১ জন। নতুন এই কমিটি নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজ্যের শিক্ষা মহলে!

মানিক যুগের অবসান:

উল্লেখ্য যে, এর আগে গত প্রায় দশ বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। ২০২১ সালে তিনি নদীয়ার পলাসীপাড়া’র বিধায়ক-ও নির্বাচিত হয়েছেন। এদিকে, দু’দুটি টেট পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি এবং ২৬৯ জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অপরাধে গত জুন মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করেন এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করতে বলেন সিবিআই ও ইডি’কে। আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন সচিব (সেক্রেটারি) রত্না চক্রবর্তী বাগচী। অবশেষে, স্থায়ী সভাপতির নাম ঘোষণা করলো রাজ্য সরকার। অন্যদিকে, বারবার ইডি’র তলব এড়িয়ে এই মুহূর্তে মানিক ভট্টাচার্য-কে নিশ্চিত গ্রেপ্তারির মুখে দাঁড়িয়ে আছেন, তা বলছেন বিশেষজ্ঞরা। আর, তা বুঝতে পেরেই কি শেষ পর্যন্ত মানিক যুগের ইতি টানল রাজ্য সরকার? জোর জল্পনা বঞ্চিত চাকরিপ্রার্থীদের মতে। তাঁদের মতে, ‘মেধা ভিত্তিতে নিয়োগ’ এর গল্প শুনিয়ে নজিরবিহীন দুর্নীতি করা মানিক ভট্টাচার্যের জন্যই বঞ্চিত হয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী, তিনি গ্রেপ্তার হতে পারেন বুঝে ‘অবশেষে’ তাঁকে পুরোপুরি সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গৌতম পাল (Goutam Paul) :

নির্দেশিকা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago