Administration

Duare Sarkar: পশ্চিম মেদিনীপুরে ১০-দিনের দুয়ারে সরকার শিবিরে শুধু লক্ষ্মীর ভান্ডারেই আবেদন ৫৫ হাজার! এবার জেলাশাসকের ‘দুয়ারে’ অনায়াসেই পৌঁছবেন জনতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: গত ১০ দিন (১ এপ্রিল-১০ এপ্রিল) ধরে চলা ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবিরে পশ্চিম মেদিনীপুরের প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষ (২,৩৮,৯৬২) বিভিন্ন পরিষেবার জন্য আবেদন জানিয়েছেন। আবেদন পত্র জমা পড়েছে দু’ লক্ষের বেশি (২,০৮,৫৩৫)। এর মধ্যে ৮০ শতাংশ আবেদনের সমাধান বা অনুমোদনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (১১ এপ্রিল) সাংবাদিক বৈঠকে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। তিনি এও জানিয়েছেন, মাত্র আড়াই হাজার (২৫৫২) আবেদনপত্র বাতিল হয়েছে। জেলাশাসক বলেন, “১০ এপ্রিল পর্যন্ত জেলায় প্রায় ৫৩৭২-টি দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ১২২০-টি মোবাইল ক্যাম্প বা ভ্রাম্যমান শিবির। ৪৮৪টি ‘দুয়ারে ডাক্তার’ শিবির করা হয়েছে।” তিনি এও জানিয়েছেন, দুয়ারে সরকারের শিবিরে সর্বাধিক ৫৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য। প্রায় একশো শতাংশ আবেদনপত্রই গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে, ৫০,৭৪৯টি আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে।

জেলাশাসক খুরশিদ আলী কাদরী:

এছাড়াও, কৃষক বন্ধুর জন্য ২১ হাজার আবেদনপত্র জমা পড়েছে। বিনামূল্যের অন্যান্য সামাজিক প্রকল্পগুলির জন্য ৩২ হাজার আবেদনপত্র জমা পড়েছে। স্বাস্থ্যসাথী’র জন্য জমা পড়েছে প্রায় ৩০ হাজার আবেদনপত্র। দুয়ারে সরকারে পরিষেবা গ্রহণ করতে আসা ২,৩৮,৯৬২ জনের মধ্যে ১,৫৬,৬২৩ জনই মহিলা বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এও জানিয়েছেন, “এবার থেকে প্রতি ১৫-দিন অন্তর ১দিন, আমি অথবা আমাদের অতিরিক্ত জেলাশাসকরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করব এই কর্যালয়ে (জেলাশাসকের কার্যালয়ে)। তাঁদের কোন সমস্যা থাকলে, সরাসরি তাঁদের মুখ থেকেই শুনে, দ্রুত ব্যবস্থা নেব। তবে, রাজ্য এবং জেলার গ্রিভ্যান্স সেলেও তাঁরা আগের মতোই অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন। তা ছাড়াও, জেলাবাসীর সমস্যার সমাধানে সরাসরি সাক্ষাৎ করার কথা ভেবেছি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago