Administration

এমকেডিএ’র দায়িত্ব বুঝে নিলেন দীনেন, জেলাশাসকের নেতৃত্বে মোহবনিতে শুধুই উত্তরা, দেখে নিন বোর্ডের অন্যান্য সদস্যদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: এমকেডিএ (MKDA) বা মেদিনীপুর খড়্গপুর ডেভলপমেন্ট অথোরিটি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। বুধবার তাঁর হাতে দায়িত্ব তুলে দিলেন MKDA’র সেক্রেটারি তথা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার। দায়িত্ব বুঝে নিয়ে দীনেন জানিয়েছেন, “মেদিনীপুর খড়্গপুরের সার্বিক উন্নয়নই লক্ষ্য। যে সমস্ত এলাকায় পানীয় জল ও বিদ্যুতের সমস্যা আছে, সেইসব এলাকায় দ্রুত তা পৌঁছে দেওয়া প্রাথমিক লক্ষ্য।” প্রসঙ্গত, মঙ্গলবার MKDA ‘র অন্যান্য সদস্যদের নামও জানিয়ে দেওয়া হয় এক বিজ্ঞপ্তিতে। অন্যান্য সদস্যরা হলেন- প্রদ্যোত ঘোষ, মমতা ভূঁইয়া, বিক্রম চন্দ্র প্রধান, প্রদীপ সরকার, জহরলাল পাল, ছায়া দোলই, আশীষ চক্রবর্ত্তী, নেপাল সিংহ এবং অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার (সেক্রেটারি)। এছাড়াও, নিয়ম অনুযায়ী অর্থ দপ্তর ও পুর-নগরোন্নয়ন দপ্তরের দুই সচিব আছেন।

মোহবনি উন্নয়ন পর্ষদ :

অন্যদিকে, বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মৃতিবিজড়িত পীঠস্থান (মতান্তরে, জন্মস্থান) কেশপুর ব্লকের মোহবনির উন্নয়নমূলক কর্মকান্ডকে ঘিরে যে ‘মোহবনী উন্নয়ন পর্ষদ’ (MBDA) করা হয়েছে, সেই বোর্ডে চেয়ারম্যান করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকে। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর সদরের মহকুমাশাসক নীলাঞ্জন ভট্টাচার্য এবং পুর-নগরোন্নয়ন দপ্তর, অর্থ দপ্তর, সেচ দপ্তর, বনদপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, পর্যটন দফতর এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের যথাক্রমে ৭ জন সচিব। উল্লেখযোগ্য ভাবে, MKDA তে দলের একাধিক বিধায়ক ও প্রাক্তন বিধায়ককে ঠাঁয় দেওয়া হলেও, MBDA তে শুধুমাত্র জায়গা দেওয়া হয়েছে গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা’কে। তবে, চেয়ারম্যান করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল’কে।

উত্তরা সিংহ হাজরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago