Corona Update

বিহারের তথ্য সংশোধনে দেশে দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড! গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু ৬ হাজার ১৪৮ জনের, রাজ্যে সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ জুন: দেশজুড়ে চলা করোনা সংক্রমণের গ্রাফে ওঠানামা লেগেই রয়েছে। তবে, গত ২৪ ঘন্টায় কিছুটা সংক্রমণ বাড়লেও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত একদিনেই মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। সর্বাধিক দৈনিক মৃত্যুর নিরিখে এই সংখ্যাটাই এখন সর্বোচ্চ। হঠাৎ করে মৃত্যুহার এতটা বেড়ে যাওয়া অবিশ্বাস্য মনে হলেও এই বৃদ্ধির নেপথ্যে দায়ী বিহার সরকার। বুধবার বিহারের স্বাস্থ্য দফতর পাটনা হাইকোর্টের নির্দেশ মেনে এপ্রিল ও মে মাসে মোট মৃত্যুর সংখ্যা সংশোধন করে। যার জেরেই একলাফে বেড়ে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় দেশে ৯৪ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। আপাততো, দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ জন। ইতিমধ্যেই ভারতে ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের করোনা পরিস্থিতি :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে কোভিড পরিস্থিতির। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৮৪ জন করোনা সংক্রমিত হয়েছেন রাজ্যে। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭০২ জন। গত একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৫১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৯৭.৮৩%। পাশাপাশি, গত একদিনে ৬৪ হাজার ৬৩৩ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago