Administration

Chairman: খোলা হল খাম! মেদিনীপুরে সৌমেন-অনিমা, খড়্গপুরে প্রদীপ-তইমুর, ক্ষীরপাইতে ফের দুর্গাশঙ্কর, দেখে নিন জেলার চেয়ারম্যানদের তালিকা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ:সন্ধ্যা ঠিক সাতটায় খোলা হল খাম! মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান হলেন, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা নির্বাচন পূর্ববর্তী পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান এবং ভাইস চেয়ারম্যান হলেন ১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর, বর্ষীয়সী রাজনীতিবিদ অনিমা সাহা। অন্যদিকে, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান হলেন, প্রশাসকমণ্ডলীর প্রাক্তন চেয়ারপারসন তথা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার এবং ভাইস চেয়ারম্যান হলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তইমুর আলি খান।

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান :

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যথাক্রমে- দুর্গাসংকর পান এবং আল্পনা পাত্র। রামজীবনপুর পৌরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যথাক্রমে- কল্যানী তেওয়ারি এবং সিউলি সিংহ ভট্টাচার্য। চন্দ্রকোনা পৌরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যথাক্রমে- প্রতিমা পাত্র ও মেনকা ধাড়া। খড়ার পৌরসভায় যথাক্রমে- সন্যাসী দোলই ও পূর্বা ভুঁইয়া এবং ঘাটাল পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যথাক্রমে- তুহিনা বেরা ও অজিত দে।

খোলা হল খাম :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago