Health

Health: গর্বের দিন! পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে চিকিৎসক ছেলেকে বরণ করে নিলেন নার্স মা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ:নিঃসন্দেহে জীবনের সবথেকে গর্বের দিন! চিকিৎসক ছেলেকে বরণ করে নিলেন নার্স মা। পৃথিবীর প্রত্যেক বাবা-মা’ই চান, তাঁদের সন্তান যেন কৃতিত্বে, শ্রেষ্ঠত্বে, প্রতিভা আর‌ প্রতিষ্ঠায় তাঁদেরকেও অতিক্রম করে যায়। মাঝি ঈশ্বরী পাটনীও চেয়েছিলেন, তাঁর জীবন কষ্টে অতিবাহিত হলেও, তাঁর সন্তান যেন থাকে ‘দুধে-ভাতে’! পশ্চিম মেদিনীপুর জেলার ঐতিহাসিক দাঁতনের দাঁতন গ্রামীণ হাসপাতালের নার্স সর্বাণী গিরি-ও মনে প্রাণে চেয়েছিলেন, তাঁদের সন্তান যেন শিক্ষা, দীক্ষা আর প্রতিষ্ঠায় তাঁদেরকেও ছাপিয়ে যায়। সর্বাণী দেবীর স্বপ্ন পূরণ করেছেন তাঁর ছেলে অতীশ। মা যে হাসপাতালের (দাঁতন গ্রামীণ হাসপাতালের) নার্স, ছেলে অতীশ সেই হাসপাতালের-ই চিকিৎসক (Medical Officer) হিসেবে যোগদান করলেন মঙ্গলবার। আর, ছেলেকে ওই হাসপাতালে বরণ করে নিলেন মা!

দাঁতন গ্রামীণ হাসপাতালের BMOH ডাঃ অভিষেক কুন্ডু’র সাথে :

প্রসঙ্গত, দাঁতনের ছেলে অতীশ গিরি শৈশব থেকেই মেধাবী। জয়েন্ট এন্ট্রান্স পাস করে এন.আর.এস মেডিক্যাল কলেজ (Nilratan Sircar Medical College) থেকে এমবিবিএস (MBBS) পাসও করেছেন। তারপরই চিকিৎসক হিসেবে তাঁর প্রথম পোস্টিং হয়, নিজের জন্মস্থান দাঁতনের গ্রামীণ হাসপাতালে। ঘটনাচক্রে সেই দাঁতন হাসপাতালের নার্স (PHN) হলেন, তাঁর মা সর্বানী গিরি। মঙ্গলবার হাসপাতালে জয়েন (যোগদান) করলেন অতীশ। আর, এই দিনটার জন্যই যেন মনেপ্রাণে অপেক্ষা করেছিলেন ‘জননী’ সর্বাণী! আজ তাঁর স্বপ্নপূরণের দিন। তাই, ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ অভিষেক কুন্ডু নিজে নয়, অতীশ-কে বরণ করে নেওয়ার জন্য এগিয়ে দিলেন সর্বাণী দেবী’কেই। আর, চোখে আনন্দাশ্রু নিয়ে ছেলেকে হাসপাতালের চিকিৎসক হিসেবে বরণ করে নিলেন ‘গর্বিত’ মা সর্বাণী দেবী! খুশি‌ আর আবেগের অশ্রু তখন শুধু ওই দু’চোখেই নয়, তা ছড়িয়ে পড়েছে উপস্থিত সকলের চোখেই। অতীশ‌ বললেন, “বাবা-মা’র স্বপ্ন পূরণ করতে পেরেছি। এবার, দাঁতনবাসীর আশা-আকাঙ্খা পূরণ করার পালা।” একধাপ এগিয়ে, বিএমওএইচ অভিষেক কুন্ডু কিংবা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মিলন কর বললেন, “দাঁতনবাসীর ঘরের ছেলে দাঁতন হাসপাতালের চিকিৎসক হয়ে এসেছেন। সমগ্র দাঁতনের এক গর্বের দিন।‌ অর্ধেক রোগজ্বালা তো এতেই সেরে গেছে!”

ছেলেকে বরণ করে নিচ্ছেন মা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago