Administration

“টাকার অভাবে আর পড়া ছাড়তে হবেনা”! পশ্চিম মেদিনীপুরের ১২ পড়ুয়ার হাতে ৪৫ লক্ষ টাকা তুলে দিয়ে বললেন জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: “টাকার অভাবে আর পড়াশোনা বন্ধ হবেনা! কাউকে পড়া ছাড়তে হবেনা। স্বপ্ন পূরণ করবে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড।” বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ১২ জন ছাত্র-ছাত্রী’র হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৪৫ লক্ষ টাকা তুলে দিয়ে একথাই বললেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত ৫০ জনকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। পরের মাসে আরও ২০৮ জনের হাতে তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল :

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার দেবশ্রী মন্ডল বিএসসি নার্সিং পড়বেন। তন্ময় বেরা পড়বেন বিটেক। টাকার অভাবে তাঁদের উচ্চ শিক্ষায় ব্যাঘাত ঘটেছিল। আবেদন করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। তাতে অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলি। এভাবে, জমা পড়া ৪৫০ আবেদনের মধ্যে ইতিমধ্যে ৫০ জনের হাতে তুলে দেওয়া হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বরাদ্দ অর্থ। পরের মাসে আরও ২০৮ জনের হাতে তুলে দেওয়া হবে বলে বুধবার জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। বুধবার জেলাশাসকের কার্যালয়ে যে ১২ জনের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা তুলে দেওয়া হয়েছে, তার মধ্যে ২ জনকে টাকা দিয়েছে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এবং ১০ জনকে টাকা দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ধীরে ধীরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এগিয়ে আসছে বলে জানিয়েছেন জেলাশাসক।

পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন জেলাশাসক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago