Movement

কলেজ বন্ধ, তা সত্বেও ডেভেলপমেন্ট ফি-ল্যাব ফি! প্রতিবাদে খড়্গপুর কলেজের সামনে পথ অবরোধ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: করোনা কালে এক দিনও ক্লাস হয়নি কলেজে, তা সত্ত্বেও বিল্ডিং ডেভেলপমেন্ট ফি এবং ল্যাব ফি নেওয়ার অভিযোগ তুলে খড়্গপুর কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বুধবার। বিক্ষোভের পর পথ অবরোধ করে পড়ুয়ারা। প্রায় আধঘন্টারও বেশি সময় ধরে খড়্গপুর-মেদিনীপুর ওটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। যার জেরে ভরদুপুরে নাজেহাল হতে হয় পথচলতি সাধারণ মানুষকে। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

পথ অবরোধ কলেজের সামনে :

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নির্ধারিত বার্ষিক ফি বা বেতন হল- আড়াইশো টাকা। কিন্তু, খড়্গপুর কলেজ সেই ফি করেছে প্রায় দু হাজার টাকা। অতিমারী আবহে এক লাফে এত টাকা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ুয়ারা! এই অভিযোগ জানাতে বুধবার তারা জড়ো হয়েছিল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানাবে বলে, কিন্তু অধ্যক্ষের দেখা না পেয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা! ফি না কমালে পরীক্ষাই দেব না বললেন ছাত্রছাত্রীরা। এরপরই তারা পথ অবরোধ করে।

খড়্গপুর কলেজের সামনে পথ অবরোধ পড়ুয়াদের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago