Administration

Midnapore: পাখির চোখ পৌরভোট! শতাধিক মেদিনীপুরবাসীর হাতে তুলে দেওয়া হল ‘বাংলার বাড়ি’র চাবি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: সামনেই পৌরসভা নির্বাচন। তার আগেই, মেদিনীপুর পৌরসভা যেন কল্পতরু! শুক্রবার ১০০ জন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের চাবি তুলে দেওয়া হল। এর আগে মোট ১০০০ জন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে পৌরসভা সূত্রে খবর। এছাড়াও, আরও ৮২৬ জনকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৫০ হাজার টাকা খুব শীঘ্রই তুলে দেওয়া হবে বলে জানা গেছে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পেও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

পৌর আধিকারিকদের নিয়ে বৈঠক :

প্রসঙ্গত, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার লক্ষ্যেই ‘আবাস যোজনা’ বা ‘বাংলার বাড়ি’ প্রকল্পটি চালু হয়েছিল। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাড়ি তৈরির করার জন্য পরিবার পিছু ৩ লক্ষ ৬৮ হাজার টাকা করে দেওয়া হয়। এর মধ্যে, রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা এবং কেন্দ্র দেয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। বাকি ২৫ হাজার টাকা দিতে হয় সংশ্লিষ্ট বাড়ির মালিককে। এবার সেই প্রকল্পের সরাসরি সুবিধা পেলেন মেদিনীপুর শহরের ১০০টি পরিবার। উল্লেখ্য যে, ‘বাংলার বাড়ি’ প্রকল্প রূপায়ণের দায়িত্বে আছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। শুক্রবার এই দপ্তরের অতিরিক্ত সচিব জলি চৌধুরীর নেতৃত্বে একটি দল মেদিনীপুর এসে পৌঁছয়। উপভোক্তাদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া ছাড়াও, শহরবাসীকে জঞ্জাল সমস্যা থেকে মুক্তি দিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা কঠিন বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

তুলে দেওয়া হল বাংলার বাড়ির চাবি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago