Administration

Midnapore: রাজ্যে এই প্রথম! মেদিনীপুর পৌরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সমৃদ্ধ করে তুলতে রাজ্য নগরোন্নয়ন সংস্থার প্রশিক্ষণ শিবির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলাকে দিয়েই। স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির বৃহস্পতিবার (২৮ জুলাই) শুরু হয়েছে মেদিনীপুর শহরের কালেক্টরেট সভাগৃহে। রাজ্য নগর জীবিকা মিশনের অধীনে রাজ্য নগরোন্নয়ন সংস্থা এবং মেদিনীপুর পৌরসভার যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী এই শিবির শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত পৌরসভা গুলির নগর মহা সংঘ (বা, CITY LEVEL FEDERATION /CLF)- এর ৫ জন করে প্রতিনিধি এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন।

নগরোন্নয়ন সংস্থার প্রশিক্ষণ শিবির:

প্রশিক্ষণ শিবিরের সূচনা হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন SUDA’র ডেপুটি ডিরেক্টর অর্ঘ্য ঘোষ, মেদিনীপুর সদর মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপ পৌরপ্রধান অনিমা সাহা প্রমুখ। তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে নগর মহা সংঘের পাঁচ জন করে পদাধিকারী (বা, office bearer)- দের বিস্তারিত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদেরকে স্বনির্ভর ও স্বরোজগারী হওয়ার দিশা দেখানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। আগামী দিনে যাতে তাঁদের পৌরসভার বিভিন্ন সচেতনতামূলক এবং সমীক্ষা সংক্রান্ত কাজে আরো নিবিড় ভাবে নিযুক্ত করা যায়, সেটাও এই প্রশিক্ষণ শিবিরের অন্যতম লক্ষ্য। এছাড়াও, রাজ্য নগর জীবিকা মিশনের অধীনে স্বনির্ভর দলগুলি সুনিপুণ ভাবে পরিচালনা করার প্রশিক্ষণও প্রদান করা হবে বলে জানা গেছে। রাজ্যের মধ্যে প্রথম পশ্চিম মেদিনীপুর জেলাতেই এই প্রশিক্ষণ কর্মসূচীর সূচনা হয়েছে বলে মেদিনীপুর পৌরসভার তরফে জানানো হয়েছে।

প্রশিক্ষণ শিবির মেদিনীপুর পৌরসভা ও নগরোন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago