Recent

Partha Arpita: “আমি ষড়যন্ত্রের শিকার!” সব হারিয়ে মুখ খুললেন পার্থ, হাউহাউ করে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুলাই: এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর হল, জোকা ইএসএআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়-কে ঢোকানোর সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি স্পষ্ট জানালেন, “আমি ষড়যন্ত্রের শিকার!” মুখ থেকে মাস্ক নামিয়ে বেশ কষ্ট করেই এ কথা বললেন পার্থ! গতকাল (বৃহস্পতিবার)-ই তাঁকে মন্ত্রিত্ব আর দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আর, তারপরই পার্থর এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত, গ্রেপ্তার হওয়ার ৭ দিন হয়ে গেলেও, এতদিন ‘বিতর্কিত’ কোনো মন্তব্য না করলেও, লক্ষ্মীবারে সব হারিয়ে, শুক্রবার সকালেই তাঁর এই মন্তব্য কাকে বা কাদের লক্ষ্য করে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে! যদিও, তাঁর এই মন্তব্যের ফলে তাঁর ‘অপকর্ম’ নিয়ে সহানুভূতি দেখাতে রাজি নয় কোন পক্ষই। তবে, দলের-ই একটি অংশ পার্থকে সরাতে তৎপর ছিল বলেও বিরোধীরা মন্তব্য করেছেন। বাম-বিজেপি-কংগ্রেসের মতে, “বলির পাঁঠা করা হয়েছে পার্থকে!”

পার্থ চট্টোপাধ্যায়:

অন্যদিকে, গ্রেফতারির পর থেকেই ভেঙে পড়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। আর, এবার হাউহাউ করে কাঁদতে কাঁদতে একেবারে রাস্তায় বসে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়। শুক্রবার সকালে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসএআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে তাঁকে গাড়ি থেকে নামানোর সময় হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি। শেষমেশ তাঁকে জোর করে গাড়ি থেকে নামানো হয়। সেই সময়ই কাঁদতে কাঁদতে প্রায় রাস্তায় বসে পড়েন তিনি! হাউ হাউ করে কাঁদতে থাকেন অর্পিতা। প্রথম থেকেই তাঁর দাবি, “আমার বাড়ি মিনি ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে!” (আপডেট: জোকা হাসপাতাল থেকে বেরোনোর পর পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, কে ‘ষড়যন্ত্র’ করেছে? জবাবে পার্থ জানান, “সময় হলে সব জানাবো!”)

হাউ হাউ করে কাঁদলেন অর্পিতা মুখোপাধ্যায়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago