Agriculture

Farmers: দুর্যোগ কাটলেও চরম দুর্বিপাকে পশ্চিম মেদিনীপুরের কৃষকরা, করুণ আর্তি ‘কৃষিঋণ মুকুবের’

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: দুর্যোগ কাটলেও চরম বিপাকে পশ্চিম মেদিনীপুরের কৃষকেরা! জলে ডুবে, পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পাকা ধানের। পচছে আলু। কৃষি ঋণ মুকুবেরও কোনো ইঙ্গিত নেই। এদিকে, নতুন করে আলু লাগানো প্রয়োজন। পুনরায় ঋণ না পেলে, চাষ কি করে হবে ভেবে পাচ্ছেন না কৃষকরা! শুধু ঘাটাল মহকুমার চাষিরা এই বছরেই অন্তত ৫ বার বন্যার কবলে পড়েছেন! নাভিশ্বাস অবস্থা তাঁদের। তারপর আবার ‘গোদের ওপর বিষফোঁড়া’ হয়ে জাওয়াদ এসে একেবারে নিঃস্ব করলো মহাকুমার কৃষকদের!

পচে গেছে ধান :

এমনিতেই বন্যা আর বৃষ্টির দাপটে চাষিদের অবস্থা নিদারুণ হয়েছিল; কারণ প্রথম থেকেই তাঁরা কিছুটা সরকারি ঋণ আর কিছুটা মহাজনী ঋন বা দাদন নিয়ে চাষ করেছিলেন। সেই চাষেই, একই বছরে ৩ টি ফসল মার খেয়েছে। ফলে, একদিকে তাঁদের ব্যাংকের ঋণের বোঝা বাড়ছে, অন্য দিকে মহাজনী ঋণ শোধ করতে না পারায় আবার নতুন করে মাঠে চাষ করার সব পথ বন্ধ। ইতিমধ্যে, মহাকুমায় কৃষক আত্মহত্যার ঘটনাও ঘটেছে। দিশেহারা কৃষক কোথাও কোথাও সমবায় সমিতির ম্যানেজারকে ঋণ মুক্তির দাবিতে ঘেরাও করেছে। দ্বারস্থ হচ্ছে জনপ্রতিনিধিদের কাছে। সুরাহা মিলছে না। এই অবস্থায় চাষিদের করুণ আর্তি, সরকার তাদের ঋণ মুকুব করুক। পুনরায় চাষীদের ঋণ দিক। যাতে তারা পুনরায় চাষ করতে পারে। চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দৌলই বলেন, “আমার এলাকায় বিঘের পর বিঘে জমি চাষ নষ্ট হয়ে গেছে। অনেক বড় চাষি না খেতে পেয়ে, লুকিয়ে সরকারি সাহায্য চাল, গম চাইতে আসছে। আমরা পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি।” অন্যদিকে, চাষিদের দাবি নিয়ে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম সহ বাম দলগুলি।

দুর্বিবাকে কৃষকরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago