Arrested

Paschim Medinipur: জেলা জুড়ে অভিযান! মেদিনীপুর-খড়্গপুরের আরও ৬ গাঁজা কারবারী ডেবরা থেকে গ্রেফতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই চলল পুলিশের বিশেষ অভিযান। মেদিনীপুর, খড়্গপুর, ডেবরা সর্বত্র পাকড়াও করা হলো দাগি সব আসামিদের। ২৭ কেজি গাঁজা সমেত খড়্গপুর গ্রামীণ থানা গ্রেপ্তার করেছিল ৪ দুষ্কৃতীকে। চার জনই ছিল মেদিনীপুর শহরের বাসিন্দা।‌ সবারই বয়স ১৭ থেকে ২২ এর মধ্যে।‌ এদিকে, বৃহস্পতিবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে, ডেবরায় ১৬ নং জাতীয় সড়কের ওপর নাকা চেকিংয়ে একটি প্রাইভেট গাড়ি সহ ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করল ডেবরা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় এই ৬ দুষ্কৃতীকে এরা প্রত্যেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া আসামীরা :

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ থেকে ৩০ বছর বয়সী এই আসামিরা গাঁজা পাচার সহ নানা দুষ্কৃতী মূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। খড়্গপুর টাউন, গুড়গুড়িপাল, কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা যথাক্রমে ভেঙ্কট, প্রেমা, সঞ্জয়, ইকবাল, সুমিত- দের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তাদের গাড়ির চালকও। শুক্রবার এদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই অপরাধীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago