Agriculture

Agriculture: বিকল্প চাষেই লক্ষ্মী লাভের আশা! অমৃতের ফলের বাগান পথ দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, তনুপ ঘোষ, ৯ মার্চ: বিকল্প চাষেই (Alternative Cultivation) লক্ষ্মী লাভের আশা! কৃষি দফতরের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুরের যুবক তৈরি করেছেন চোখধাঁধানো ফলের বাগান। প্রশংসা কুড়োচ্ছেন জেলা জুড়ে। লাভের মুখ দেখবেন বলেও আশাবাদী অমৃত। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের ঘোলা এলাকায় রাজ্য কৃষি দপ্তরের ‘ড্রিপ ইরিগেশন’ (Drip Irrigation) প্রকল্পে ৬ বিঘা জমির উপর আপেল কুল (Red Jujube/Apple Kul) ও পেয়ারা (Guava) চাষ করে নজর কেড়েছেন ঘোলা গ্রামের যুবক অমৃত কুমার ঘোষ। খুশি কৃষি দফতরের কর্তারাও।

আপেল কুল:

চন্দ্রকোনা ১ নং ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় ঘোলা এলাকায় ৬ বিঘা জায়গার উপর উন্নতমানের আপেল কুল ও ভিন্ন প্রজাতির পেয়ারা চাষ করেছেন অমৃত, যা ইতিমধ্যে নজর কেড়েছে ঘাটাল মহকুমা থেকে শুরু করে জেলা জুড়েই। ইতিমধ্যে, ওই জায়গায় আপেল কুল ও পেয়ারা সমেত বিভিন্ন ফলের ব্যাপক ফলন দেখে মুগ্ধ ও হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে কৃষি দপ্তরের আধিকারিকরাও। এদিকে, আপেল কুল ও পেয়ারার স্বাদ পেতে প্রত্যন্ত ওই এলাকায় ছুটে যাচ্ছেন দূরদূরান্তের মানুষজনও। অত্যন্ত স্বল্পমূল্যে সুস্বাদু আপেল কুল পেয়ে খুশি আগত মানুষজনও। আগামী দিনে জৈব পদ্ধতিতে ড্রাগন ফল (Dragon Fruit) সহ আরও উন্নত ফলের চাষের জন্যও কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অমৃত। ধান, আলুর পাশাপাশি কৃষি দপ্তরের সহযোগিতা নিয়ে চাষিরা এই ধরণের বিকল্প ফলের চাষে লাভের মুখ দেখবেন বলেও আশাবাদী তিনি।

পেয়ারা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago