Politics

Dilip Ghosh: “বিজেপি এখন গাড্ডায় পড়েছে,‌বিক্ষুব্ধরাই ঠিক করুন তাঁরা কী করবেন!” বিস্ফোরক মেদিনীপুরের সাংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ মার্চ:জয়প্রকাশ মজুমদারের ‘ফের একবার’ দলবদল নিয়ে বিস্ফোরক মেদিনীপুরের সাংসদ (MP, Midnapore) তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন দিল্লি যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন, তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আয়ারাম গয়ারাম। ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো দল চেঞ্জ করে এঁরা। কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না। দল আমরা দাঁড় করিয়েছি। পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।”

দিলীপ ঘোষের পোস্ট:

প্রসঙ্গত, মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা তথা প্রাক্তন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। পেয়েছেন রাজ্য সহ সভাপতি’র পদ! এরপর, রাতেই নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে দিলীপ ঘোষ এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে লেখেন, “দু’চারটে নেতা দল থেকে চলে গেলে দলের কিছু এসে যায় না। দল গড়ে তুলেছেন হাজার হাজার নিচুতলার কর্মীরা। দলের খারাপ সময়েও তাঁরা সঙ্গে আছেন।” অন্যদিকে, বুধবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সায়ন্তন বসু, রীতেশ তেওয়ারি, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিক্ষুব্ধ নেতা-নেত্রীদেরও বার্তা দিয়ে বলেন, “বিক্ষুব্ধরাও জয়প্রকাশকে নিয়ে ফাঁপরে পড়েছে। কারণ তাঁরাও শেষ মুহুর্তে জানতেন না যে উনি দল বদল করছেন। বিক্ষুব্ধরাই ঠিক করুন তাঁরা কী করবেন। মতের অমিল থাকতেই পারে। তাঁরা সেটা কথা বলতে পারতেন।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago