Agriculture

Midnapore Weather: কারও পৌষমাস কারও সর্বনাশ! অঝোর ধারায় বর্ষণ মেদিনীপুরে, বোরো ধান ভাসছে কালবৈশাখীর জলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১মে: একেই বলে, “কারও পৌষমাস কারও সর্বনাশ!” আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই, রবিবার সন্ধ্যার পর থেকেই অঝোর ধারায় বৃষ্টি নামল মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শীতল বারিধারায় আপ্লুত শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শনিবার থেকে যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে, তা চলবে আগামী বুধবার (৪ মে) ও বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে, শনিবারের বৃষ্টির পর, রবিবার একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ও গড় তাপমাত্রা ছিল যথাক্রমে- ২২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাতের এই বৃষ্টির পর তাপমাত্রা যে আরও কমবে তা বলাই বাহুল্য।

রবিবার রাতে বৃষ্টি :

কিন্তু, এসবের মধ্যেই মাথায় হাত পড়েছে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন প্রান্তের বোরা ধান চাষিদের। কালবৈশাখীর দাপটে শনিবারের বৃষ্টির পরই, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সহ বিস্তীর্ণ এলাকায়, বিঘার পর বিঘা বোরো ধান জলে ভাসছে। প্রায় পাকা ধানে একপ্রকার মই চলে যাওয়ার মতোই অবস্থা। অন্যদিকে, যে সমস্ত কৃষকরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাওয়ার পরই, দ্রুত ধান কেটে নিয়েছিলেন, তাঁদের কাটা ধান একপ্রকার জলের তলায়। শালবনী ব্লকের গড়মাল এলাকার এক কৃষক জানালেন, তাঁর ১০ বিঘা বোরো ধান ছিল। শনিবারের বৃষ্টিতে পুরো ধানই জলের তলায়। এদিকে, রবিবার ফের বৃষ্টিতে তাঁদের মতো কৃষকদের মাথায় হাত! তাঁরা সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন। তবে, বৃষ্টিতে সবজি চাষের তেমন ক্ষতি হবেনা বলে জানিয়েছেন সবজি চাষিরা।

ধান জমিতে জল :

কেটে নেওয়ার পর মাঠে পড়ে থাকা ধান :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago