Recent

Midnapore: মেদিনীপুর শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ যুবকের বিরুদ্ধে, আটক করল কোতোয়ালী থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১মে:পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে। শহরেরই বাসিন্দা ওই যুবককে আটক করল কোতোয়ালী থানা। তাঁর কাছ থেকে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী, তিনি একজন কেন্দ্রীয় বাহিনীর CISF (CENTRAL INDUSTRIAL SECURITY FORCE) পদে কর্মরত জওয়ান। বাড়ি শহরের উপকণ্ঠে গোলাপীচকে। তবে, কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত তোলায় তাঁকে কোতোয়ালী থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা গেছে, রবিবার সকালে মেদিনীপুর শহরের বিডিও অফিসের দিক থেকে (নিজের বাড়ির দিক থেকে) কুইকোটার রাজ্য সড়কের দিকে বাইকে করে আসছিলেন ওই যুবক। রাস্তায় যানজট নিয়ে হঠাৎই ট্রাফিক পুলিশদের সাথে বচসায় জড়ান। তার কাছ থেকে লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র দেখতে চান ট্রাফিক পুলিশরা। এরপর, ট্রাফিক পুলিশ মোটরবাইকের চাবি নিতে গেলেই বাইক আরোহী তাঁকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে। পরে জানা যায়, তিনি একজন জওয়ান। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গায়ে হাত তোলার অভিযোগ :

উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় কর্মরত পুলিশ কর্মীদের ওপর অতর্কিত আক্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। ততক্ষণে অবশ্য ওই যুবক মারধর করে পালিয়ে যান। পরে তাঁকে কোতোয়ালী থানার পুলিশ আটক করে। জানা যায় ওই যুবক কেন্দ্রীয় বাহিনীর CISF এ কর্মরত। বাড়ি মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোলাপীচকে। তাঁর বক্তব্য, তিনি বাইক নিয়ে কাজে যোগদান করতেই যাচ্ছিলেন। তাঁকে অকারণে হেনস্থা করা হয়েছিল ট্রাফিক পুলিশের তরফে। বাইকের চাবি খোলা হয়েছিল। তারপরই হাতাহাতি হয়। যদিও, কর্তব্যরত কোতোয়ালী থানার দুই ট্রাফিক পুলিশ কর্মীর দাবি, তাঁদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে কোতোয়ালী থানার পুলিশ।

বচসা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago