Allegation

Midnapore: পুরানো মামলায় শয্যাশায়ী বিজেপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ! মেদিনীপুর-খড়্গপুর ওটি রোডে বসে পড়ল বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: পুরানো একটি রাজনৈতিক মামলায় নাম থাকার অভিযোগে, চরম অসুস্থ ও রীতিমতো শয্যাশায়ী এক বিজেপি নেতাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করল পুলিশ। ঘটনার জেরে বিক্ষোভে উত্তাল খড়্গপুর শহর। খড়্গপুর টাউন থানার আনন্দনগর এলাকার বাসিন্দা তথা এলাকার (২ নং ওয়ার্ডের) ডাকাবুকো বিজেপি নেতা চরনজিৎ সিং-কে শয্যাশায়ী অবস্থা থেকে তুলে নিয়ে গ্রেফতার করে, তাঁকে মেদিনীপুর আদালতে পাঠায় পুলিশ। শুক্রবার দুপুরের এই ঘটনায় চরম ক্ষুব্ধ বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। তাঁরা প্রথমে টাউন থানার সামনে বিক্ষোভ দেখান এবং পরে ইন্দা সংলগ্ন মেদিনীপুর-খড়্গপুর ওটি রোডে বসে পড়েন। এই মুহূর্তে রাজ্য নেতা তুষার মুখার্জি, জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত প্রমুখের নেতৃত্বে অবরোধ চলছে।

অসুস্থ বিজেপি নেতা চরণজিৎ সিং :

জানা গেছে, ২০১৮ সালের কলকাতার একটি রাজনৈতিক মামলায়, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে নাম ছিল চরনজিৎ সিং-এর। কিন্তু, এই মুহূর্তে তিনি অসুস্থ এবং শয্যাশায়ী। একটি বড়সড় পথদুর্ঘটনায় একপ্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন গত ৪-৫ মাস ধরে। হয়েছে একাধিক জটিল অপারেশন। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে কলকাতা থেকে ফিরেছেন। তবে, এখনও তিনি ভালো করে কথা বলতে এবং হাঁটাচলা করতে পারছেন না! হাতে ও পায়ে একাধিক রড লাগানো আছে। কিন্তু, সেই অবস্থা থেকেই তাঁকে প্রায় বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ এবং আদালতে পাঠায়। বিজেপি সূত্রে অভিযোগ করা হয়েছে, ২ নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী হওয়ার কথা ছিল চরনজিতের। সেজন্যই শাসকদলের মদতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনায় ধিক্কার জানিয়ে বিজেপির রাজ্য নেতা তুষার মুখার্জি জানিয়েছেন, “চরম অমানবিক এক রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন তুলে ধরল শাসকদল আর তাদের মদতপুষ্ট পুলিশ। পুলিশ বুঝিয়ে দিচ্ছে পৌরভোট এসে গেছে। যার হাতে ও পায়ে একাধিক প্লাস্টার এবং রড লাগানো আছে। হাঁটাচলা করতে পারছেনা, তাঁকে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। তবে, ম্যাজিস্ট্রেট সেই কথায় কর্ণপাত করেননি, ১ দিনের জেল হেফাজত দিয়েছেন। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ-আন্দোলন চলবে।”

বিজেপির বিক্ষোভ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago