Arrested

Midnapore: পশ্চিম মেদিনীপুরে মধ্যযুগীয় বর্বরতা! চোর সন্দেহে ৪ শিশুকে দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্য রাস্তায় নির্মম মার, গ্রেফতার অভিযুক্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরে মধ্যযুগীয় বর্বরতার চিত্র উঠে এল! চোর সন্দেহে চার শিশুকে দড়ি দিয়ে বেঁধে, প্রকাশ্য রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হল। ঘটনাটি গড়বেতা ১ নং ব্লকের জবা এলাকার। শুক্রবার বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্ত রবিয়াল খান-কে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় নিন্দার ঝড় জেলা জুড়ে। ঘটনার নিন্দা করেছেন এলাকার বিডিও থেকে শুরু করে শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

প্রকাশ্য রাস্তায় ফেলে মার :

জানা গেছে, রবিয়াল খান নামে বছর ৪৫ এর ওই ব্যক্তির দাবি ওই ৮-১০ বছরের শিশুগুলি তাঁর ট্রাক্টরের পার্টস চুরি করেছে। এই অপরাধেই শিশুগুলিকে দড়িতে বেঁধে, প্রকাশ্য রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করেন রবিয়াল। এরপর, শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ। শিশুদেরকে নিয়ে যাওয়া হয় গড়বেতা হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এই বিষয় নিয়ে গড়বেতা ১ নং ব্লকের বিডিও ওয়াসিম রেজা বলেন, “ঘটনাটি শুনেছি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাচ্চাদের গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে।”

গ্রেফতার অভিযুক্ত:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago