Animal

Medinipur: তিনটি চোখ, বিরল-দর্শন বাছুরের জন্ম ঘিরে শোরগোল সবংয়ে! পশু চিকিৎসক যা জানালেন…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: এর আগে দু’টি মুখ, চারটি চোখ নিয়ে জন্ম নিয়েছে বাছুর। এবার মাথা বা মুখ একটি হলেও, তিনটি চোখ যুক্ত বিরল-দর্শন এক বাছুরের জন্ম হলো পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের মোহাড় গ্রামে। মঙ্গলবার বিকেলের এই ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে।

সেই বিরল-দর্শন বাছুর:

বিজ্ঞাপন (Advertisement):

যদিও, এই বিষয়ে ‘সঠিক’ ব্যাখ্যা দিয়েছেন জেলার পশু চিকিৎসক এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। জেলার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ডেপুটি ডিরেক্টর চিন্ময় চক্রবর্তী বলেন, “এটা একধরনের কগনিজেটাল অ্যাবনর্মালিটি (congenital abnormality) বা জন্মগত ত্রুটি। ঠিক যে কারণে দু’টি মুখ নিয়ে জন্ম নেয় বাছুর সহ বিভিন্ন প্রাণী, এটাও ঠিক তেমনই।” বিশিষ্ট পশু চিকিৎসক তথা দাঁতন ১নং ব্লকের ভেটেনারি অফিসার জয়দেব গোস্বামী বলেন, “এটা অবশ্যই জন্মগত ত্রটি বা কগনিজেটাল অ্যাবনর্মালিটি। টুইনস বা যমজ বাচ্চা হওয়ার কথা থাকলেও, কোনো কারণে একটি বাচ্চা নিলে এমনটা হয়ে থাকে। একে ‘বাইসেফালাস’ (bicephalous) বলা হয়।” কিন্তু, কেন হয় এমনটা? ডঃ গোস্বামী বলেন, “এই ধরনের জন্মগত ত্রুটির পেছনে তিনটি কারণ থাকতে পারে। প্রথমটি হলো, জেনেটিক ফ্যাক্টর। দ্বিতীয়, গর্ভাবস্থায় মা (গাভী) যদি বোভাইন ভাইরাল ডায়রিয়া (bovine viral diarrhea)-তে আক্রান্ত হয়। আর তৃতীয় কারণ হলো, সন্তানসম্ভবা গাভী যদি টেরাটোজেনিক কেমিক্যাল বা টেরাটোজেনিক রাসায়নিকের সংস্পর্শে আসে। এর মধ্যে যেকোনো একটি ঘটলেই এই ধরনের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।” আর এই ধরনের বাছুর বা শাবকরা যে বেশি দিন বাঁচেনা, তাও জানিয়েছেন পশু চিকিৎসক জয়দেব গোস্বামী। তিনি বলেন, “কয়েকদিন থেকে কয়েক মাসের মধ্যেই এরা মারা যায়।” তবে, সবংয়ের মোহাড়ের এই ঘটনায় বাছুরটি আপাতত সুস্থ আছে বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago