Animal

Snake Fight: দুই বিষধর সাপের লড়াই দেখতে ভিড় পশ্চিম মেদিনীপুরে! উদ্ধার করল বনদপ্তর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ:বাড়ির মধ্যে ফোঁস ফোঁসানি শব্দ। ছুটে গিয়ে বাড়ির গৃহকর্তা দেখেন, তাঁর বাড়ির শোবার ঘরের বিছানার উপর ২ টি বিষধর সাপের লড়াই। এরপরই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপের লড়াই দেখতে ছুটে আসেন এলাকার মানুষজন। খবর দেওয়া হয়, বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে বিশাল আকারের বিষধর সাপ দু’টি উদ্ধার করে নিয়ে যান। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার খড়ার এলাকায়।

উদ্ধার হওয়া গোখরো বা দুধে খরিশ :

জানা যায়, খড়ার এলাকার বাসিন্দা অরুপ পারিয়ালের বাড়ীতে সোমবার সকালে একটি গোখরো (Spectacled Cobra) এবং একটি কেউটে (Monocled cobra) সাপের মধ্যে লড়াই লাগে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর, স্থানীয় মানুষদের চিৎকার-চেঁচামেচিতে বাড়ির একটি গর্তের মধ্যে প্রবেশ করে সাপ গুলি। খবর দেওয়া হয়, দাসপুর সুলতাননগর বিট অফিসে। বনদপ্তরের কর্মীরা সাপ দুটি উদ্ধার করে নিয়ে যান। দপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, “সাপ দুটির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago