Animal

Elephant in Midnapore Park: ভর সন্ধ্যায় মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোপগড় ইকোপার্কে দলছুট দাঁতাল! রাতভর নজরদারি বনদপ্তরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: সবেমাত্র পিকনিক সেরে পার্ক থেকে বেরিয়েছেন বেশিরভাগ পর্যটকরা। কেউ কেউ বেরোনোর আগে পিকনিকের সরঞ্জাম গোটানোর কাজ করছিলেন। বনকর্মীরাও পার্কের গেট বন্ধ করার কাজ শুরু করেছিলেন। হঠাৎই দুড়দাড় শব্দ! কিছুক্ষণের মধ্যেই ভাঙলো ১ নং গেট।‌ আগেই অবশ্য ‘বিপদ’ বুঝে সরে গিয়েছিলেন বনকর্মীরা। সতর্ক করে দিয়েছিলেন পার্কের মধ্যে থাকা বাকি লোকজনদেরও। এরপরই, প্রবেশ করলেন ‘গছরাজ!’ সোমবার সন্ধ্যায় ‘রোমাঞ্চকর’ এই ঘটনাটি ঘটে জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে গোপগড় ইকোপার্কে। সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে। লোহার তৈরি সুবিশাল ১ নং গেট ভেঙে ঢুকে পড়ে দলছুট একটি হাতি। এরপরই, বনদপ্তরের বিশাল বাহিনী ও হুলা পার্টির সদস্যদের নিয়ে পৌঁছে যান বনদপ্তরের আধিকারিকরা। রাত অবধি বনদপ্তরের পক্ষ থেকে হাতিটিকে পার্ক থেকে বের করে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালিয়ে যাওয়া হয়।

গোপগড় ইকোপার্কে দলছুট দাঁতাল:

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভর সন্ধ্যায় এভাবেই একটি দলছুট দাঁতাল একেবারে মেদিনীপুর শহরের মধ্যে প্রবেশ করে যায়। হুলুস্থুল কাণ্ড বাধে হাতিটিকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত রাত্রি ১২ টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে ঢুকে পড়া ওই হাতিটিকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে কাবু করা হয়। বিশাল ক্রেনে করে তুলে, ‘ঐরাবত’ গাড়িতে চাপিয়ে নিয়ে যান বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। সেই স্মৃতি মনে করেই, সোমবার রাতভর গোপগড় ইকোপার্কে ঢুকে পড়া হাতিটিকে নজরে রাখার চেষ্টা করে বনদপ্তর। যাতে কোনোভাবেই সেটি না ২-৩ কিলোমিটার দূরে শহরে পৌঁছে যায়! শেষ পর্যন্ত হাতিটি বনকর্মীদের নজর এড়িয়ে কোনো ঝোপে বা জঙ্গলে প্রবেশ করে গেলেও, সেটিকে র‍্যাডারের মধ্যেই রেখেছেন বনদপ্তরের কর্মীরা। এমনটাই জানিয়েছেন মেদিনীপুর বনবিভাগের এডিএফও বিজয় চক্রবর্তী। একইসঙ্গে, পর্যটকদের সুরক্ষিত রাখতে মঙ্গলবার থেকে এই এলাকায় বনদপ্তরের নজরদারি আরো বাড়ানো হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। তবে, এদিন সন্ধ্যার ঘটনা ঘিরে যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তা বলাই বাহুল্য।

হুলা পার্টির সদস্যরা:

(আপডেট: মঙ্গলবার সকালে মেদিনীপুর বনবিভাগ সূত্রে জানা গেছে, ভোররাতে হাতটি পার্ক থেকে বেরিয়ে সেন্ট জোসেফ হাসপাতাল হয়ে শ্যাওড়া পেরিয়ে গোদামৌলি এলাকায় পৌঁছেছে। এই মুহূর্তে ভাদুতলা রেঞ্জের ওই এলাকাতেই হাতিটি অবস্থান করছে বলে জানা গেছে।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago