Investigation

Primary TET Investigation: এবার প্রাথমিকের তদন্তে কোমর বেঁধে নামছে CBI! নতুন বছরের শুরুতেই হেফাজতে নেওয়া হবে পার্থ-মানিককে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ ডিসেম্বর: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি-তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছে সিবিআই (CBI)। আদালতে তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ইতিমধ্যে সিবিআই- এর তরফে জমা দেওয়া হয়েছে একাধিক রিপোর্ট। খুব তাড়াতাড়ি চার্জশিট জমা দেওয়ার কাজও শেষ হবে বলে জানা গেছে। এবার তাই, প্রাথমিক নিয়োগে বেনজির দুর্নীতির তদন্তে ‘কোমর বেঁধে’ নামতে চলেছে সিবিআই (Central Bureau of Investigation)। মঙ্গলবার সিবিআই-এর বিশেষ সূত্রে এই তথ্যই উঠে এসেছে সংবাদ মাধ্যমের কাছে। উল্লেখ্য যে, এতদিন প্রাথমিকে আর্থিক কেলেঙ্কারি ও অবৈধ লেনদেনের তদন্ত চালাচ্ছিল ইডি (ED/ Enforcement Directorate)। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে তাঁরাই গ্রেপ্তার করেছেন। এবার, ‘খেলা’ শুরু করবে সিবিআই। নতুন বছরের (২০২৩) শুরুতেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নামতে চলেছে সিবিআই। এমনটাই জানা গেছে সিবিআই সূত্রে।

নতুন বছরেই কোমর বেঁধে নামতে চলেছে সিবিআই:

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই বিকাশ ভবনে হানা দেয় সিবিআই আধিকারিকদের একটি দল। সিবিআই সূত্রে খবর, এই মামলার তদন্তকারী অফিসার ও দু’জন টেকনিক্যাল অফিসার বিকাশ ভবনে অভিযান চালিয়েছেন ওই দিন রাতে। বেশকিছু প্রযুক্তিগত প্রমাণ ইত্যাদি বাজেয়াপ্ত করেছেন তাঁরা। এই তথ্যপ্রমাণ ঘেঁটে দেখার পর মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেবে সিবিআই। তেমনটাই ইঙ্গিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। ফলে নতুন বছরের শুরুতেই চাপ আরও বাড়তে চলছে দুই বিধায়কের উপর! সূত্রের খবর, তদন্তে নেমে পার্থ-মানিককে হেফাজতে নেবে সিবিআই। তারপরই, প্রাথমিকের ‘বেনজির’ দুর্নীতির রহস্য উদ্ধার করবে সিবিআই। এই তদন্তে যে এবার আর কোনোরকম ঢিলেমি দেওয়া হবে না, তার ইঙ্গিত মিলেছে সিবিআই- এর তরফে। নতুন বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টের সাথে সাথে সুপ্রিম কোর্টেও মানিক ভট্টাচার্যের দুর্নীতির তথ্য প্রমাণ দিতে যে সিবিআই বদ্ধপরিকর, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago