Animal

Spotted Deer: সাতসকালে পশ্চিম মেদিনীপুরের লোকালয়ে চিতল হরিণ! বনদপ্তরের হাতে তুলে দিলেন কর্ণগড়বাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল:সাতসকালেই লোকালয়ে চিতল হরিণ (Spotted Deer ????)। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের কর্ণগড় গ্রামে বৃহস্পতিবার সকালে হঠাৎই একটি পূর্ণবয়স্ক হরিণ লোকালয়ে চলে আসে। স্থানীয় মানুষজন হরিণটিকে দেখতে পেয়ে, তাড়া করে ধরে ফেলেন। এরপর, হরিণটিকে বেঁধে রেখে খবর দেওয়া হয় মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত ভাদুতলা রেঞ্জ অফিসে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত পৌঁছে হরিণটিকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। হরিণটির স্বাস্থ্য পরীক্ষা করার পর, সেটিকে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কে (Zoological Park) পাঠানো হবে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া হরিণ-টি :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও পশ্চিম মেদিনীপুরের জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে হরিণ দেখতে পাওয়া গেছে। অনেক সময় আহত বা মৃত অবস্থায় হরিণ-কে উদ্ধার করেছেন গ্রামবাসীর কিংবা বনদপ্তরের কর্মীরা। যদিও, এদিন হরিণ-টিকে অনেকটাই সুস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখতে পান কর্ণগড়বাসী। কিন্তু, তার সুরক্ষার কথা ভেবেই, সেটিকে আটকে রেখে বনদপ্তরে খবর দেওয়া হয়। তার আগে অবশ্য এই চিতল হরিণ-টিকে দেখতে আশেপাশের গ্রাম থেকেও উৎসাহী জনতারা পৌঁছে যান। তবে, খবর পাওয়ার পরই নিকটবর্তী ভাদুতলা বনাঞ্চলের বনকর্মীরা এসে হরিণ-টিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গেছে, পূর্ণবয়স্ক এই হরিণটি গরমের কারণে সামান্য অসুস্থ হয়ে পড়েছে। হরিণটির চিকিৎসা করে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্কে (Zoological Park) পাঠানো হবে। এদিকে, গ্রামবাসীদের এই তৎপরতায় খুশি বনদপ্তর ও পরিবেশকর্মী-রা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago