Suicide

West Midnapore: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ধানক্ষেত থেকে উদ্ধার যুবকের মৃতদেহ! প্রাথমিক অনুমান আত্মহত্যা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল:গ্রাম সংলগ্ন ধানক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে মৃতদেহ উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত দহ গ্রাম থেকে। তার দুই হাতের শিরা কাটা ছিল বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বছর ৩০ এর যুবকের নাম প্রদীপ সাউ। শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান, যুবক আত্মহত্যা করেছে!

যুবকের মৃতদেহ :

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে গ্রাম সংলগ্ন ধান জমির মাঝে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী! খবর দেওয়া হয়, স্থানীয় পিড়াকাটা পুলিশ পোস্টে। পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জানা গেছে, যুবকের দুই হাতের শিরা কাটা ছিল! আর, তা থেকেই পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা-ই করেছেন। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যদিও গ্রামবাসীদের মাধ্যমে জানা গেছে, ওই যুবক ইদানিং একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর তা মেনে নেননি পরিবারের লোকজন! সেই কারণেই হয়তো মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। তারপর, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল যুবক। অবশেষে, বুধবার তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। সন্ধ্যা নাগাদ ময়নাতদন্ত হয় মেদিনীপুর মেডিক্যালে। তবে তাঁর পরিবারের সদস্যরা এনিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তাঁরা থানায় কোনো অভিযোগ-ও করেননি! পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago