Animal

Elephants: প্রাক্তন পৌরপ্রধানের কার্যালয়ের প্রাচীর ভে*ঙে প্রবেশ; ভদ্রভাবেই খড়্গপুর শহর ছাড়লো হাতি ঠাকুরের দলটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: বনকর্মী এবং হুলা পার্টির সদস্যদের তৎপরতায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকার সিস্টেম টেকনিক্যাল সংলগ্ন জঙ্গলে অবস্থানকারী ৯টি হাতির দলটিকে নির্বিঘ্নে শহরের বাইরে নিয়ে যেতে সক্ষম হল বনদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায়, সিস্টেম টেকনিক্যাল স্কুলের পেছনের জঙ্গল সংলগ্ন রাস্তা দিয়ে, শহরের আরামবাটির রেল লাইন পের করে হীরাডিহি বাঁধের দিকে পাঠানো হয়। একটি হস্তিশাবক সহ মোট ৯টি হাতির ওই দলটিকে খড়্গপুর বনবিভাগের ঝটিয়ার গভীরে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাতির ওই দলটি হিজলি রেঞ্জের অধীন হিজলি বিটের সালুয়া সংলগ্ন এলাকায় (ইএফআর ক্যাম্পের আশেপাশে) অবস্থান করছে।

হুলা পার্টির সদস্যরা:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে রেল লাইন পেরিয়ে খড়্গপুর শহরে প্রবেশ করেছিল ওই হাতির দলটি। সকাল থেকে হাতির ওই দলটিকে সাউথ সাইড এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুল সংলগ্ন ছোট একটি জঙ্গলে নজরদারির মধ্যে রাখা হয়েছিল পুলিশ ও বনদপ্তরের তরফে। সন্ধ্যার পর নির্বিঘ্নে ড্রাইভ করে ঝটিয়ার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়। শেষমেশ বনদপ্তরের সেই পরিকল্পনা সফল হয়। ভদ্রভাবেই ‘রেল শহর’ ছাড়ে হাতি ঠাকুরের দল! এদিকে, মঙ্গলবার দুপুর নাগাদ একট সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসে। ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত্রি ১টা ৪৫মিনিট নাগাদ খড়্গপুরের প্রাক্তন পৌরপ্রধান তথা MKDA-র ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকারের ২০নং ওয়ার্ডের কার্যালয়ের (ধ্যান সিং ময়দানের) পেছনের দিকের প্রাচীরের কিছু অংশ ভেঙে হাতিগুলি শহরে প্রবেশ করে। এরপরই হাতিগুলি রেলওয়ে এলাকা হিসেবে পরিচিত সাউথ সাইডে পৌঁছে যায়। ৯টি হাতির ওই দলটি খড়্গপুর গ্রামীণ এলাকা থেকে ৬নং ওয়ার্ডের সুভাষপল্লী দিয়ে ২০নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের প্রাচীরের একটা অংশ ভেঙে সাউথ সাইড এলাকায় পৌঁছয় বলে জানা গেছে। পুলিশ ও বনদপ্তরের তৎপরতায় হাতির ওই দলটিকে দিনভর ওই এলাকাতেই নজরদারির মধ্যে রাখা হয়। ফলে শহর জুড়ে তাণ্ডব চালাতে পারেনি তারা। যদিও, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বনদপ্তরের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।

ভদ্রভাবেই খড়্গপুর শহর ছাড়লো হাতি ঠাকুরের দল:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago