Midnapore

Midnapore: জঙ্গলমহলে শান্তির ভোটে ছোলা-মুড়ির ব্যবস্থা ভোটারদের জন্য! মেদিনীপুর শহরে সুজয়; গ্রামে ঘুরছেন শুভজিৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কার্যত উৎসবের মেজাজেই ভোট হচ্ছে জঙ্গলমহলে। শান্তিতে এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন ভোটাররা। আর, ভোট দিয়ে ফেরার পথেই ছোলা মুড়ির ব্যবস্থা ভোটারদের জন্য! মেদিনীপুর বিধানসভার অধীন মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরি, ভেলকি, চাঁদড়া সর্বত্র নজরে এলো একই চিত্র! কোথাও ভোটারদের চানাচুর-মুড়ি খাওয়াচ্ছে তৃণমূল শিবির। আবার কোথাও ছোলা-মুড়ি দেওয়া হচ্ছে বিজেপির তরফে। লোহাটিকরি ও ভেলকিতে যথাক্রমে চানাচুর-মুড়ি ও ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে তৃণমূলের তরফে। অপরদিকে, চাঁদড়াতে ছোলা-মুড়ির ব্যবস্থা রয়েছে বিজেপির তরফে। শাসক, বিরোধী দুই শিবিরেরই দাবি, তাঁরা সমস্ত ভোটারদের জন্যই এই ব্যবস্থা রেখেছেন। একইসঙ্গে তাঁদের এও দাবি, শান্তিপূর্ণভাবে এবং উৎসবের মেজাজে এই সমস্ত এলাকায় ভোট হচ্ছে।

মেদিনীপুর সদর ব্লকের ভেলকিতে:

অন্যদিকে, বুধবার সকালে মেদিনীপুর শহরের ৬নং ওয়ার্ডের বার্জটাউন এলাকায় ভিটিটি কলেজে, নিজের বুথে ভোট দেওয়ার পরই ‘পুলিশি অসহযোগিতা’ অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তারপরই তিনি রওনা দেন মেদিনীপুর সদর ব্লকের দেপাড়া এলাকায়। সেখানে দলীয় কর্মী নয়ন দে-কে পুলিশের তরফে ভয় দেখিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। তাঁকে বাড়ি থেকে নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করেন শুভজিৎ। এরপর শুভজিৎ দৌড়ে বেড়ান মেদিনীপুর সদর ব্লকের অন্যান্য বুথ এবং শালবনী ব্লকের বিভিন্ন বুথে। সাতপাটি এলাকায় তাঁদের কিছু ভোটারকে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তবে, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তাঁরা ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন।

সাতপাটিতে:

অন্যদিকে, সকালে সস্ত্রীক ২২নং ওয়ার্ডের স্মৃতিকণা উচ্চ বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। ভোটকেন্দ্রে প্রবেশের সময়ই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বছোস আবাদে তার কেন্দ্রীয় বাহিনী অকারণে অতি সক্রিয়তা দেখাচ্ছেন বলে অভিযোগ সুজয়ের। মেদিনীপুর শহরে নির্বিঘ্নে ও শান্তিতে ভোট হয় বলে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের স্পষ্ট করে দেন। ভোটাধিকার প্রয়োগ করার পর মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে চষে বেড়ান সুজয়। সঙ্গী ছিলেন নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক দীনের রায় সহ অন্যান্য নেতৃত্বরা। মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন বলে দাবি সুজয়ের।

সস্ত্রীক সুজয়:

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago