Arrested

রক্ষকই ভক্ষক! পশ্চিম মেদিনীপুরে নাবালিকা ‘কন্যা’র শ্লীলতাহানিতে অভিযুক্ত ‘সৎ বাবা’, গ্রেফতার ‘গুনধর’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: একেই বোধহয় বলে “যে রক্ষক সেই ভক্ষক”! নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি করার দায়ে অভিযুক্ত সৎ বাবা (Step Father)। স্ত্রী’র অর্থাৎ নাবালিকা কন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে ওই ‘গুনধর’কে। ঘটনাটি ঘটেছে, খড়গপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের টাউন হল লাগোয়া কালীনগর বস্তি এলাকায়। অভিযুক্তের নাম মোহন রায়। বয়স ৩৬। তাঁকে খড়্গপুর টাউন থানা পকসো (Pocso) ধারায় গ্রেফতার করে, মঙ্গলবার বিকেলে আদালতে তুলেছিল। তদন্তের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। খড়্গপুরের সেশন জর্জ কোর্ট (সেকেন্ড) ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

গুণধর যুবক মোহন রাও :

জানা গেছে, বছর ৩৬ এর মোহন রাও প্রথম পক্ষের স্ত্রী’র মৃত্যুর পর এক মহিলাকে (নাবালিকার সামাজিক নিরাপত্তার স্বার্থে মায়ের নাম গোপন রাখা হল) বিয়ে করে। থাকত খড়্গপুর শহরের ১৮ নং ওয়ার্ডের কালীনগর বস্তি এলাকায়। মহিলারাও পূর্বে একজনের সাথে বিয়ে হয়েছিল। তাঁর প্রথম পক্ষের ১০ বছরের মেয়ে তাঁদের সঙ্গেই থাকত। ওই নাবালিকা কন্যাকেই তাঁর অনুপস্থিতিতে সোমবার যৌন নিপীড়ন বা শ্রীলতাহানি করেছে মোহন রাও, এমনটাই খড়্গপুর টাউন থানায় মঙ্গলবার সকালে অভিযোগ করেছেন ওই মহিলা। নিগ্রহের কথা মাকে জানায় নাবালিকা। তার কথা শুনেই পুলিশের দ্বারস্থ হন মহিলা। তাঁর অভিযোগের ভিত্ততেই মোহন রায়কে গ্রেপ্তার করে টাউন থানার পুলিশ। অভিযোগ যে, কুকর্মের পর ১০ বছরের নাবালিকাকে হুমকিও দিয়েছিল মোহন, যাতে সে কাউকে কিছু না জানায়! তবে, ভয় ভেঙে নিজের মাকে সবকিছু জানায় নাবালিকা। প্রাথমিক তদন্তের পর পুলিশ ওই গুণধর যুবক-কে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে, মাত্র দু’দিন আগেই ১৫ বছরের মূক ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল খড়গপুর টাউন থানার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটলমেন্ট এলাকায়। সেই ঘটনায় কে. অরবিন্দ নামে ২৪ বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরপর এমন ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে শহরবাসীর!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago