Government

Manas Bhunia: মন্ত্রীসভায় দায়িত্ব বাড়ল ‘মেদিনীপুরের ভূমিপুত্র’ মানসের! পঞ্চায়েতের দায়িত্বে পুলক, অর্থ নিজের কাছেই রাখলেন মমতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ নভেম্বর: মন্ত্রীসভায় দায়িত্ব বাড়ল ‘মেদিনীপুরের ভূমিপুত্র’ তথা সবংয়ের বিধায়ক ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া’র! জলসম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেলেন তিনি। মন্ত্রী সাধন পান্ডে অসুস্থ হওয়ার পর থেকে এই দায়িত্ব সামলেছেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হল পুলক রায়কে। মঙ্গলবার রাজ্য বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ আসনের তৃণমূল বিধায়ক পুলক রায় এতদিন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী ছিলেন। তিনি এবার থেকে ক্যাবিনেট মন্ত্রী হলেন।

ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া :

অন্যদিকে, অমিত মিত্রের অর্থ দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন। ওই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। প্রসঙ্গত, অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবারই (৯ নভেম্বর)। এবার থেকে তাঁকে অর্থ দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে, পুর ও নগরোন্নন দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে চন্দ্রিমাকে। অপরদিকে, স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দফতরের ভার যাচ্ছে শশী পাঁজার হাতে। নারী ও সমাজকল্যাণ দফতরের পাশাপাশি বাড়তি দায়িত্ব দেওয়া হল তাঁকে।

পুলক রায় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago