Arrested

Attacks on Journalist: খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক! পশ্চিম মেদিনীপুরে দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: সংবাদ সংগ্রহ করা এবং তা সাধারণ মানুষের কাছে পরিবেশন করাই সংবাদমাধ্যমের কাজ। প্রাণের ঝুঁকি নিয়ে শীত, গ্রীষ্ম, বর্ষা কিংবা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও বছরের ৩৬৫ দিন সাংবাদিকরা নিজেদের কর্তব্য পালন করে চলে। তাই, ভারতবর্ষের ইতিহাসে সংবাদমাধ্যমকে ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ’ বলা হয়! তা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের দ্বারা সংবাদমাধ্যমের কর্মীদের বারবার আক্রান্ত হতে হয়েছে এবং হচ্ছে। শনিবার (৮ জানুয়ারি) পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালেও ঘটলো তেমনই এক ন্যক্কারজনক ঘটনা! ঘাটালের বালিডাঙ্গায় খবর করতে গিয়ে সাংবাদিক মনসারাম কর দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন। তিনি ঘাটালের ‘স্থানীয় সংবাদ’ পেপার ও ডিজিটাল মাধ্যমের পরিচিত এক সাংবাদিক। অবশ্য অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেয় ঘাটাল থানার পুলিশ। শাসকদল ঘনিষ্ট দুষ্কৃতী গণেশ ঘোষ (হ্যাবলা)-কে গ্রেপ্তার করা হয় এবং রবিবার তাকে আদালতে তোলা হয়। ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন সাংবাদিক মনসারাম।

স্থানীয় সংবাদের সম্পাদিকা তৃপ্তি পাল কর্মকারের সাথে মনসারাম কর :

ঘটনার সূত্রপাত শনিবার ঘাটাল থানার বালিডাঙ্গায়। রাস্তা সংস্কারের কাজ হচ্ছিল।রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে না দাবি তুলে স্থানীয়রা পথ অবরোধ করে। স্থানীয়দের ডাকে ওই সাংবাদিক খবর সংগ্রহ করতে যান। এলাকায় তৃণমূল আশ্রিত বলে প্রচারিত এক দুষ্কৃতী গণেশ ঘোষ সাংবাদিকের কাজে বাধা দান করে এবং বাঁশ দিয়ে বারবার আঘাত করে সাংবাদিক মনসারাম করকে। বুম, ক্যামেরা, মোবাইল ভেঙে দেওয়া হয়। এই খবর প্রকাশিত হতেই মহকুমার সাংবাদিকরা ঘাটাল থানায় চলে আসেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক দ্রুততার সাথে গণেশ ঘোষকে আটক এবং পরে গ্রেফতার করেন। রবিবার গণেশ-কে ঘাটাল আদালতে তোলা হলে, আদালত ১৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় ঘাটাল সহ সারা রাজ্যের দল-মত নির্বিশেষে মানুষ ধিক্কার জানিয়েছেন। বেশিরভাগ মানুষই মনে করছেন দুষ্কৃতীরা দুষ্কৃতীই, তারা যে দলের ছত্রছায়াতেই থাকুক না কেন! রাজনৈতিক মহল মনে করে, বেশিরভাগ ক্ষেত্রেই নেতৃত্বের অনুমোদন ছাড়াই নীচু স্তরের এই ধরনের অতি উৎসাহী কর্মীরা এই কাজ করে থাকে। দলমত নির্বিশেষে সকলেই চান, সাংবাদিকদের কাজে যারা বাধা দেয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই হওয়া উচিত।

বাঁশ দিয়ে মারা হচ্ছে মনসারাম-কে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago