IIT KHARAGPUR

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত ‘রেকর্ড’ ভেঙে গেল আইআইটি খড়গপুরের চলতি বছরের প্লেসমেন্ট কর্মসূচি বা ক্যাম্পাসিংয়ে। বার্ষিক ২ কোটি টাকা বা তার থেকে বেশি বেতনের চাকরির অফার পেলেন প্রতিষ্ঠানের ৫ জন পড়ুয়া। সর্বোচ্চ বেতন বছরে ২ কোটে ৪৪ লক্ষ টাকা! এছাড়াও, কোটি টাকা (১ কোটি টাকা বা তার থেকে বেশি, কিন্তু ২ কোটি টাকার কম) বেতনের চাকরি অফার পেয়েছেন ১০ জন পড়ুয়া। মঙ্গলবার বিকেলে আইআইটি খড়্গপুরের তরফে ঠিক এমনটাই জানানো হয়েছে। কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে, প্রতিষ্ঠানের মোট ১৫০১ জন পড়ুয়া এই প্লেসমেন্ট কর্মসূচির প্রথম পর্যায়ে চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে আন্তর্জাতিক অফার ১৫টি এবং প্রি-প্লেসমেন্ট অফার ৪৫৭টি।

ক্যাম্পাসিংয়ে সফল পড়ুয়ারা:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, এর আগে আইআইটি খড়গপুরের ইতিহাসে সর্বোচ্চ ২ কোটি ১৪ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছিলেন এক পড়ুয়া। গত শিক্ষাবর্ষের প্লেসমেন্ট কর্মসূচিতে এই অফার পেয়েছিলেন ওই পড়ুয়া। সেইসঙ্গেই গত বছর মোট ৯ জন পড়ুয়া পেয়েছিলেন কোটি টাকা বেতনের চাকরির অফার। এবার সেখানে কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন ১৫ জন। এর মধ্যে, ২ কোটি বা তার থেকে বেশি বেতনের অফার পেয়েছেন ৫ জন। আইআইটি খড়্গপুরের জনসংযোগ আধিকারিক প্রতীক দামা জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের প্লেসমেন্ট কর্মসূচিতে প্রযুক্তি, কোর ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, কনসাল্টিং, অ্যানালিটিক্স প্রভৃতি বিভিন্ন সেক্টরে চাকরির অফার পেয়েছেন দেড় হাজার (১৫০১ জন) পড়ুয়া। অ্যাপল, টেসলা, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, এয়ারবাস, বোয়িং, মার্সিডিজ, কোয়ালকম, সিমেন্স, অ্যামাজন, ওয়ালমার্ট, গোল্ডম্যান স্যাকস, ম্যাককিনসে, আমেরিকান এক্সপ্রেস, স্যামসাং কোরিয়া, টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে এল অ্যান্ড টি ফাইন্যান্স, টাটা গ্রুপের মতো দেশীয় সংস্থা অংশগ্রহণ করে এই প্লেসমেন্ট কর্মসূচিতে।

আইআইটি খড়গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) চেয়ারপার্সন অধ্যাপক সঞ্জয় গুপ্ত বলেন, ‘বিশ্বজুড়ে চাকরির মন্দার বাজারে এখন কাজ পাওয়াটাই যেখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে আইআইটি খড়্গপুরের এই সাফল্য নিঃসন্দেহে গর্বের। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম ও নিষ্ঠার ফলেই এটা সম্ভব হয়ছে।’ সেইসঙ্গেই অংশগ্রহণকারী দেশীয় ও আন্তর্জাতিক প্রতিটি সংস্থাকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আইআইটি খড়্গপুরের ইতিহাসে রেকর্ড বেতনের চাকরি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago