Arrested

CID in Midnapore: ওঁত পেতে অপেক্ষা করছিলেন CID’র টিম! চৌরঙ্গীতে পৌঁছতেই ঝাঁপিয়ে পড়লেন, ১ কুইন্টাল গাঁজা সহ গ্রেফতার দুই আন্তঃরাজ্য পাচারকারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: ওঁত পেতে অপেক্ষা করছিলেন সিআইডি আধিকারিকরা। আগে থেকেই প্রস্তুত ছিল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ বাহিনীও। ওড়িশা’র দিক থেকে গাড়ি চৌরঙ্গী এলাকায় পৌঁছতেই আটক করা হয়। প্রাইভেট কার বা ব্যক্তিগত চারচাকার ভেতরে থাকা দুই যুবক তখন রীতিমতো ঘামতে শুরু করেছেন। এরপরই, দু’জনকে বের করে তল্লাশি শুরু করেন সিআইডি আধিকারিকরা। ততক্ষণে পৌঁছে গেছে জেলা পুলিশ তথা গ্রামীণ থানার পুলিশ কর্মীরাও। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ১ কুইন্টাল (৯৮ কেজি) গাঁজা উদ্ধার হয়। তৎক্ষণাৎ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে খড়্গপুর লোকাল থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে।

হাতেনাতে পাকড়াও:

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১ কুইন্টাল গাঁজা নিয়ে দুই আন্তঃরাজ্য পাচারকারী ওড়িশা থেকে চৌরঙ্গীর উপর দিয়ে দুর্গাপুরে যাবে বলে খবর ছিল সিআইডি আধিকারিকদের কাছে। সেই মতো তাঁদের একটি দল কলকাতা থেকে খড়্গপুরে এসে পৌঁছয়। তারপর জেলা পুলিশ তথা গ্রামীণ থানার পুলিশ কর্মীদের নিয়ে অভিযান শুরু করেন। সোমবার রাত্রি ৮ টা নাগাদ সুজুকি রিৎজ গাড়ি চৌরঙ্গীতে পৌঁছতেই সেটি আটক করে তল্লাশি শুরু করা হয়। উদ্ধার হয় ৯৮ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয়, গাড়িতে থাকা রাজু দাস ও আনন্দ দাস-কে। বছর ৩৬- এর রাজু ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে এবং বছর ৪৫- আনন্দ দাস হাওড়ার আন্দুলের বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দু’জনকেই আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

বাজেয়াপ্ত ১ কুইন্টাল গাঁজা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago