Protest

Train Cancelled: বাতিল জনশতাব্দী, স্টিল, ইস্পাত এক্সপ্রেস থেকে শুরু করে খড়্গপুর-টাটা লাইনের একাধিক মেমু প্যাসেঞ্জার! স্তব্ধ খড়্গপুর সংলগ্ন জাতীয় সড়কও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: কুড়মি জনজাতিকে ST বা তপশিলি উপজাতি (Schedule Tribe) ভুক্ত করতে হবে। কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে মঙ্গলবার সকাল থেকে ‘রেল টেকা’ (রেল অবরোধ) এবং ‘ডহর টেকা’ (৬ নং জাতীয় সড়ক অবরোধ) কর্মসূচি পালন করছে কুড়মি সমাজ। আর, মঙ্গলবার সকাল থেকে খড়গপুর গ্রামীণের খেমাশুলিতে চলা এই রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধের কারণেই একপ্রকার স্তব্ধ হয়ে গেছে খড়্গপুর-ঝাড়গ্রাম রেলপথ এবং খড়্গপুর সংলগ্ন ৬ নং জাতীয় সড়ক। বাতিল করা হয়েছে, খড়্গপুর-ঝাড়গ্রাম-টাটা লাইনে চলা আপ ও ডাউনের জনশতাব্দী এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস। খড়্গপুর – ঝাড়গ্রাম লাইনে চলা অন্তত তিন জোড়া মেমু প্যাসেঞ্জার, লোকাল ট্রেন থেকে শুরু করে মালগাড়ি সহ প্রায় ৪০-টি ট্রেন বাতিল করতে হয়েছে বলে জানা গেছে রেল সূত্রে। একপ্রকার স্তব্ধ হয়ে গেছে ৬ নং জাতীয় সড়ক-ও। বাস ও ট্রেন বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রেল অবরোধ:

প্রসঙ্গত উল্লেখ্য, কুড়মি-মাহাতোদের এস.টি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা ও সারনা ধর্মের সরকারি কোড চালু করা- মূলত এই তিন দাবিতে ছোটনাগপুর কুড়মি মাহাত সমাজের পক্ষ থেকে আজকের এই অবরোধ আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। তাঁদের দাবি, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়মি সমাজের বহু মানুষ শহীদ হয়েছেন। তা সত্ত্বেও, ব্রিটিশ আমলে আদিবাসী কুড়মি জাতি ১৯৩১সাল পর্যন্ত ST তালিকাভুক্ত ছিল। দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৫০ সালে আদিবাসী কুড়মি জাতিকে ST তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি জনজাতি এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু, এখনও কুড়মি জনজাতিকে ST তালিকাভুক্ত করার কোনও উদ্যোগ গ্রহণ করেনি কোনও সরকার। তাই, আগামীদিনেও এই আন্দোলন চলবে‌ বলে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জাতীয় সড়ক অবরোধ:

ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago