গ্রেফতার দুই আন্তঃরাজ্য পাচারকারী :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো পশ্চিম মেদিনীপুর-ওড়িশা সীমান্ত এলাকার নাকা চেকিং পয়েন্টে সেকেন্ড অফিসার বিশ্বজিৎ মন্ডলের নেতৃত্বে প্রস্তুত ছিল দাঁতন থানার পুলিশ। রাত্রি বারোটা নাগাদ একটি ছোট পিকআপ ভ্যানে (হাতি গাড়ি) করে দুই যুবক আসছিলেন ওড়িশার দিক থেকে। গাড়ি দাঁড় করিয়ে কড়া তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। উদ্ধার হয় এক বস্তা গাঁজা (১ কুইন্টাল ১০ কেজি)। গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতী-কে। ধৃতদের নাম- শেখ কুরবান (৩৫) ও শিবশঙ্কর সিং (৩৮)। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুরবান বিহারের গয়ার বাসিন্দা এবং শিব শংকর কলকাতার বাসিন্দা। ওড়িশা থেকে এই বিপুল পরিমাণ (১ কুইন্টাল ১০ কেজি) গাঁজা নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এই গাঁজার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে পুলিশের অনুমান। ধৃত দুই দুষ্কৃতীই আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত বলেও পুলিশের প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে মেদিনীপুর জেলা দায়রা আদালতে পাঠিয়েছে দাঁতন থানার পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্র সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…