Special Article

Potters: বাড়ির সামনে সারি দিয়ে দাঁড়িয়ে হাতি-ঘোড়া! করোনায় করুণ অবস্থা পশ্চিম মেদিনীপুরের কুমোরপাড়ার বাসিন্দাদের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, তনুপ ঘোষ, ১৩ ডিসেম্বর: “কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি”! অন্যান্য বছর এই সময় কুমোরপাড়ার বাসিন্দাদের নাওয়া-খাওয়া ভুলে যেতে হত। একদিকে, মাটির জিনিস তৈরি করা, অন্যদিকে বাড়িতেই মাটির জিনিসের পসরা সাজিয়ে বিক্রি করা, আবার তা সাজিয়ে বিভিন্ন হাটে বা মেলায় নিয়ে যাওয়ার তৎপরতা! ‘বছরের এই ক’টা দিন’ সে এক মহা ব্যস্ততা। গত বছরও প্রথম ঢেউয়ের অন্তিম লগ্নে আর দ্বিতীয় ঢেউ আসার অন্তত ৩-৪ মাস আগেই পৌষ সংক্রান্তি পড়ায়, বাজার মোটামুটি চাঙ্গা হয়ে উঠেছিল। তবে, এবার ওমিক্রনের বাড়বাড়ন্তে করুণ দশা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বাচকা গ্রামের কুমোরপাড়ার বাসিন্দাদের। একদিকে বন্ধ হচ্ছে একের পর এক পৌষ সংক্রান্তির মেলা, অন্যদিকে বাড়িতেও আর খদ্দেরদের দেখা নেই! ফলে, কুমোর পাড়ার বাসিন্দাদের বাড়ির সামনে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে রয়েছে হাতি-ঘোড়া কিংবা একাধিক মাটির সামগ্রী। দেখা নেই ক্রেতাদের! এতেই মন ভার চন্দ্রকোনার বাচকা গ্রামের কুমোরপাড়ার বাসিন্দাদের।

বাড়ির সামনে সারি সারি হাতি ঘোড়া, মনখারাপ কুমোরপাড়ার :

জানা যায়, বাচকা গ্রামের প্রায় ২৫টি পরিবার চাষবাসের সাথে মাটির জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করে। মূলত পৌষ সংক্রান্তির সময় পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় যে ‘বন দেবী’ (বা, বন‌ দেবতার)-র পূজো হয়, বা তাকে ঘিরে যে মেলা বসে, সেই মেলাতেই এই মাটির জিনিস বিক্রি হত। একে ঘিরে সাধারণ মানুষের চাহিদা থাকতো তুঙ্গে। কিন্তু, এই বৎসর করোনার জেরে অধিকাংশ ‘বন দেবতা’র পূজো হবে না বলে জানানো হয়েছে। মকর সংক্রান্তির মেলা সহ কোনো মেলাই বসবেনা এবং বাইরে থেকে লোকজনও আসবেনা বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। সেজন্যই, মাটির তৈরি হাতি-ঘোড়ার বিক্রি নেই। বহুটাকার সরঞ্জামের পসরা সাজিয়ে বসলেও, দেখা নেই পাইকারি ক্রেতাদের। তাই, চরম বিপাকে কুমোর পাড়ার বাসিন্দারা। তাঁরা বলছেন, এই বছর এমনিতেই পরপর প্রাকৃতিক দুর্যোগের কারণে, চাষবাসে চরম ক্ষতির সম্মুখীন হয়েছিলেন; ভেবেছিলেন হয়তো মাটির জিনিস তৈরি করে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবেন! কিন্তু, বাধ সাধল করোনার তৃতীয় ঢেউ। মাটির জিনিসপত্র প্রায় এক বছর ধরে তৈরি করে রাখার পরেও, বিক্রি না হওয়ায় হতাশ তাঁরা! তাঁদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের বিষয়টি মানবিকতার সঙ্গে দেখুন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago