Arrested

Fake Journalist: পশ্চিম মেদিনীপুরে এবার গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক! “ভুয়ো লোগো” ব্যবহার করে মেদিনীপুর-খড়্গপুর-ঘাটালে দাপিয়ে বেড়ানোর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে এবার গ্রেফতার “ভুয়ো সাংবাদিক”। শুক্রবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানা গ্রেফতার করলো ভুয়ো সাংবাদিক রাহুল দাস-কে। একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের “ভুয়ো লোগো” ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই চ্যানেলের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়, পরে গ্রেফতার করা হয়। এমনটাই জানা গেল খড়্গপুর টাউন থানা সূত্রে।

রাহুলের ফেসবুক অ্যাকাউন্টে এই “ভুয়ো লোগো” ব্যবহার করা হচ্ছিল :

Rahul Das :

সম্প্রতি, বেশ কয়েক মাস ধরেই ভুয়ো লোগো ব্যবহার করে এবং সাংবাদিক পরিচয় দিয়ে, নানা অসামাজিক কাজকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ ছিল রাহুলের বিরুদ্ধে। তোলাবাজি থেকে শুরু করে মধুচক্র চালানোর মতো মারাত্মক অভিযোগ-ও ছিল! এজন্য, পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক মহল-ও যথেষ্ট ক্ষুব্ধ ছিল। অবশেষে, সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে রাহুল দাস’কে গ্রেফতার করা হয়। যদিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজেকে Rahul Shinde পরিচয় দিয়ে রাখত সে। ডাক নাম ছিল বুবাই। বাড়ি ঘাটালে। তবে, থাকত কখনও মেদিনীপুর, কখনও খড়্গপুরে। এছাড়াও, বিভিন্ন সময় বিভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করত সে, এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট মহলের। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

Rahul Das :

সম্প্রতি মধুচক্র থেকে পাকড়াও করেছিলেন স্থানীয়রা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago