Wildlife

পারাপার করতে গিয়ে খালে পড়ে যাওয়া হস্তি শাবককে প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারলোনা বাকিরা! জঙ্গলমহলে ফের মর্মান্তিক মৃত্যু হাতির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২০ আগস্ট: জঙ্গলমহলে ফের মর্মান্তিক মৃত্যু হল একটি হাতির! শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল এলাকায়। স্থানীয়রা জানান, কলাইকুন্ডা থেকে তাড়া খেয়ে বৃহস্পতিবার রাতে সাঁকরাইল ব্লকের রোহিনির জঙ্গলে প্রবেশ করে ৩০ টি হাতির একটি পাল। এরপর, শুক্রবার ভোর রাতে রোহিনির বালিভাসাতে খাবারের খোঁজে হানা দেয় কৃষি জমিতে। হাতির পাল যাতায়াতের সময়ে একটি হস্তিশাবক খালে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করে অন্যান্য হাতিগুলি। ওই সময়ই মাটি চাপা পড়ে গিয়ে মৃত্যু হয় হস্তিশাবকের!

শেষ বিদায় জানালেন গ্রামবাসীরা :

শুক্রবার সকালে স্থানীয়রা কৃষিজমিতে যাওয়ার পথে ওই হস্তিশাবককে খালে পড়ে থাকতে দেখেন। এরপর, তাঁরা বন দফতরে খবর দেন। বন দফতরের লোকজন এসে মৃত অবস্থায় হস্তি শাবকটিকে উদ্ধার করে। হাতির হানায় জমির ফসলের ক্ষতি হলেও হস্তিশাবকের মৃত্যুতে হতাশ গ্রামবাসীরা! ধূপ জ্বেলে, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলাকাবাসী। নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয় হস্তি শাবকটির! বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতির পালটিকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে।

মৃত্যু হল এক হস্তি শাবকের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago