Arrested

পুজোর আগেই ‘খেলা’ দেখালো কোতোয়ালী! অস্ত্র সহ ৩ ডাকাত সমেত মোট ১৭ কুখ্যাত দুষ্কৃতীকে মেদিনীপুর শহর থেকে গ্রেফতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর আগেই খেলা দেখালো জেলা শহর মেদিনীপুরের কোতোয়ালী থানার পুলিশ! শহর ও সংলগ্ন এলাকা থেকে মোট ১৭ জন‌ দাগী অপরাধী-কে গ্রেফতার করা হলো একদিনের মধ্যেই। এর মধ্যে, অস্ত্র ও কার্তুজ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের বটতলা চকের রাহুল হাতি নামে এক যুবকক একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, তার আরও দুই সাগরেদকে একটি করে কার্তুজ সমেত গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময়ে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে, শহরের আবাস এলাকার আরেক কুখ্যাত দুষ্কৃতী বিষ্টু হাঁসদা-কে ৩০ লিটার চোলাই মদ সমেত গ্রেফতার করা হয়েছে। জমির নকল দলিল করার অভিযোগে একজনকে গ্রেপ্তার হয়েছে। প্রত্যেককেই মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়েছে বৃহস্পতিবার।

অস্ত্র সহ ৩ ডাকাত সমেত মোট ১৭ কুখ্যাত দুষ্কৃতীকে মেদিনীপুর শহর থেকে গ্রেফতার :

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মোট ১৩ জন কুখ্যাত অপরাধী এবং ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা থাকা আরো ৪ জন সমেত মোট ১৭ জনকে বুধবার রাতের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে তোলা হয়েছে। কোতোয়ালী থানা ও জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, শহরকে নিরাপদ রাখতে এই অপরাধী সাফাই অভিযান চলবে। এছাড়াও, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। শহরের বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং।

উদ্ধার হওয়া বন্দুক ও কার্তুজ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago