Festival

অঞ্জলি দিতে পারবেন, সিঁদুরও খেলতে পারবেন! শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৭ অক্টোবর: অঞ্জলি দিতে পারবেন, সিঁদুরও খেলতে পারবেন! তবে, শর্ত বেঁধে দিল আদালত। চলতি বছরের দুর্গাপুজো নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো কলকাতা হাইকোর্ট। করোনা আবহে আসন্ন দুর্গাপুজোতে বিভিন্ন শর্তসাপেক্ষে ছাড়ের বিষয় জানানো হয়েছে ওই নির্দেশিকায়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবং নতুন করে সংক্রমণ যাতে না ঘটে সেই বিষয় লক্ষ রেখেই জারি করা হয়েছে নির্দেশিকা। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে শুনানি ছিল। সেই শুনানির পরই আদালত নয়া নির্দেশিকা জারি করে।

সিঁদুর খেলার শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট :

টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেই মণ্ডপের ভেতর অঞ্জলি এবং সিঁদুরখেলায় আর কোনো বাধা থাকবেনা। পাশাপাশি, বড় মণ্ডপে সর্বাধিক ৪৫ জন দর্শনার্থী একসাথে ঢুকতে পারবেন। অপরদিকে, ছোট মণ্ডপের ক্ষেত্রে, একসঙ্গে ১০ থেকে ১৫ জন দর্শনার্থী ঢুকতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সামগ্রিকভাবে এই সমস্ত বিষয়গুলির ওপর নজরদারির দায়িত্ব থাকছে পুলিশের। নিয়মের অন্যথা হলে পুলিশ সঙ্গে সঙ্গে সেই পুজো বাতিলও করে দিতে পারে।

কলকাতা হাইকোর্ট :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago