Arrested

Midnapore: পিড়াকাটায় বন্দুক সহ গ্রেফতার দুষ্কৃতী, খড়্গপুরে বন্দুক সমেত ৩ ডাকাত পুলিশের জালে! জেলাজুড়ে নজিরবিহীন তৎপরতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ:স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশ বলে কথা! বোমা, বন্দুক উদ্ধার আর দুষ্কৃতী ধরতে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে রাজ্যজুড়ে। ব্যতিক্রম নয় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরও। শুক্রবার সকালে কেশপুরে ৬৮-টি তাজা বোমা উদ্ধার করার পর, একরাতে দু’টি বন্ধুক সহ ৪ দুষ্কৃতী পাকড়াও হল জেলা পুলিশের হাতে! শালবনী থানার পিড়াকাটা পুলিশ পোস্ট দেশি রিভলবার (পাইপগান) ও গুলি সহ বছর ২৬-এর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শুক্রবার মধ্যরাতে। ‌গোপন সূত্রে খবর পেয়ে, পিড়াকাটার পুলিশ বাহিনী গিয়ে ঠাকুরদাস বেরা নামে বেলাশোল (শালবনী ব্লকের) গ্রাম থেকে এই দুষ্কৃতীকে বন্দুক সহ গ্রেপ্তার করে! তার বিরুদ্ধে দুষ্কৃতী মূলক কাজকর্মের অভিযোগ আছে। শনিবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল এই দুষ্কৃতী-কে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোনোর জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সূত্রের খবর অনুযায়ী, ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে মেদিনীপুর আদালত।

খড়্গপুরে গ্রেফতার হওয়া ডাকাতরা:

অন্যদিকে, রেলশহর খড়্গপুরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তিন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার পুলিশ খড়্গপুরের বিএনআর ময়দান থেকে এই তিনজনকে গ্রেফতার করে শুক্রবার গভীর রাতে। এদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও তাজা গুলি উদ্ধার করেছে টাউন থানার পুলিশ। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে লোহার রড সহ ডাকাতির আরও নানা সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল বিএনআর ময়দানে। খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তিন জনকে শনিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে, ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত। কুখ্যাত এই দুষ্কৃতীরা হল- দীপায়ন মাইকেল ওরফে গুমের; আশীষ মাহাত এবং ডি. জগমোহন। পুলিশ সূত্রে জানা গেছে, এরা প্রত্যেকেই রেল শহর খড়্গপুরের বাসিন্দা এবং প্রত্যেকরই বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। অভিযুক্তরা এর আগেও বহু অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

পিড়াকাটায় গ্রেফতার হওয়া দুষ্কৃতী:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago