Railway

Falaknuma Express: পশ্চিম মেদিনীপুরে চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তিনটি বগি! খড়্গপুর ডিভিশনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ফলকনামা এক্সপ্রেসের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ:চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে তিন তিনটি বগি! ভয়াবহ এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রেল যাত্রীরা। ঘটনাটি, দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) বেলদা স্টেশন সংলগ্ন এলাকার। শনিবার চলন্ত ফলকনামা (ফালাকনুমা/Falaknuma Express) এক্সপ্রেসের (১২৭০৪ ডাউন) তিনটি বগি খুলে গিয়ে বিপত্তি ঘটে বেলদা স্টেশনের ঠিক কাছাকাছি এলাকায়। পেছনের দিকের তিনটি বগি খুলে যায়। এই অবস্থায় বাকি বগিগুলি নিয়ে প্রায় ১ কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন! তারপর টের পান ট্রেনের চালক। তবে, বরাত জোরে বড়সড় দুর্ঘটনা ঘটেনি!

বিচ্ছিন্ন বগি:

শনিবার দুপুরে ডাউন ফলকনামা (ফালাকনুমা) এক্সপ্রেসের (Falaknuma Express) একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যায়। ফলে, ওই তিনটি বগি লাইনেই আটকে থেকে যায়। ইঞ্জিন সহ বাকি ২২ টি বগি প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়! পরে চালকের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক দিয়ে দাঁড় করানো হয় গাড়িটিকে। এরপর রেলের ইঞ্জিনিয়াররা এসে ট্রেনের বাকি সমস্ত বগি জুড়ে দেওয়ায় প্রায় ৪৫ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনামা এক্সপ্রেস। ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া অভিমুখে যাচ্ছিল। সেই সময় বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। আর, এজন্য সাময়িকভাবে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল। তবে, ঘণ্টাখানেকের মধ্যে সমস্ত কিছু স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রী সাধারণ থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে আধিকারিকরা:

ঠিক করা হল বগি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago